Yogi Adityanath: ‘উন্নয়ন দেখতে হলে উত্তরপ্রদেশে আসুন, কোনও দাঙ্গা নেই সব চাঙ্গা’, পিংলা থেকে তৃণমূলকে চ্যালেঞ্জ যোগীর
Last Updated:
Yogi Adityanath: আক্রমণ-পাল্টা আক্রমণ ও হুঁশিয়ারি-প্রতিহুঁশিয়ারিতে সরগরম বাংলার নির্বাচন। পশ্চিম মেদিনীপুরের পিংলায় জনসভা থেকে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
পিংলা: ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই রাজ্যের রাজনৈতিক ময়দানে চড়ছে উত্তাপ। আক্রমণ-পাল্টা আক্রমণ ও হুঁশিয়ারি-প্রতিহুঁশিয়ারিতে সরগরম বাংলার নির্বাচন। এই আবহেই পশ্চিম মেদিনীপুরের পিংলায় জনসভা থেকে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
সভা মঞ্চ থেকে তিনি দাবি করেন, ২০১৭ সালের আগে উত্তরপ্রদেশে অরাজক পরিস্থিতি বিরাজ করলেও বর্তমানে সেখানে দাঙ্গা, কার্ফু বা মাফিয়ার দৌরাত্ম্য নেই। তাঁর কথায়, “উত্তরপ্রদেশে এখন উন্নয়ন চলছে, মাফিয়াদের বিরুদ্ধে বুলডোজার ব্যবস্থা নেওয়া হচ্ছে।” পাশাপাশি তিনি তৃণমূল সরকারের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও মাফিয়ারাজের অভিযোগ তোলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘খেলা হবে’ স্লোগানকে কটাক্ষ করে যোগীর মন্তব্য, “এবার খেলা শেষ, উন্নয়ন শুরু।”
এর আগে কোচবিহারের মাথাভাঙার সভাতেও তৃণমূলের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছিলেন তিনি। সেখানে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা ভয় দেখাচ্ছে, তাদের বলে দিন– ৪ মে-র পর তাদের উল্টো গুণতি শুরু হবে। তখন তাদের পাশে দাঁড়ানোর কেউ থাকবে না।”
Kolkata,West Bengal
Yogi Adityanath: ‘উন্নয়ন দেখতে হলে উত্তরপ্রদেশে আসুন, কোনও দাঙ্গা নেই সব চাঙ্গা’, পিংলা থেকে তৃণমূলকে চ্যালেঞ্জ যোগীর




Post Comment