থরথর করে কাঁপছে বাড়ি, এখনই পালান ! বাড়ির সমান ঢেউ ধেয়ে আসছে উপকূলে
Japan Tsunami Alert : ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। সপ্তাহের শুরুর দিনেই অফিস-বাড়িতে মারাত্মক কম্পন শুরু হয়ে গেল। জীবন বাঁচাতে সুনামির সতর্কতা পাঠানো হয়েছে উত্তরপূর্বাঞ্চলের এলাকাগুলিতে। জাপানের আবহাওয়া সংস্থা ইক্কাইডো ও ইওয়াতে সবাইকে সমুদ্র তীরবর্তী অঞ্চল ছেড়ে এখনই চলে আসতে বলেছে।
কতটা তীব্রতায় ধাক্কা ভূমিকম্পের
জাপানের মেটেরোলজিক্যাল এজেন্সি জানিয়েছে, ইওয়াতের সানরিকু উপকূলের অদূরে আঘাত হানে এই ভূমিকম্প। সিসমিক স্কেল বা ভূমিকম্প তীব্রতা মাপার মানদণ্ডে এটি কিছু জায়গায় ৫ পয়েন্টে ছাড়িয়ে গেছে। এই স্কেলে সর্বোচ্চ ভূমিকম্পের তীব্রতার মাত্রা রয়েছে ০-৭ পয়েন্ট। সেখানে পাঁচ পয়েন্টের বেশি তীব্রতায় এই ভূমিকম্প আঘাত হেনেছে জাপানের উত্তরপূর্বাঞ্চলের উপকূলে।
কোন-কোন অঞলে সতর্কবার্তা পাঠানো হয়েছে
জাপানের আবহাওয়া দফতরের তরফে ইতিমধ্যেই অনেক জায়গায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। যার মধ্য়ে সবার আগে নাম রয়েছে, ইওয়াতের হোক্কাইদো, আওমোরি,মিয়াগো, ফুকুশিমার। বন্ধ করে দেওয়া হয়েছে রেল পরিষেবা। টোকিও ও শিন আওমোরির স্শনের পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সবথেকে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, ফুকুশিমা দাইইচি ও দাইনি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলি। ভূমিকম্পের জেরে এই দুই জায়গায় কোনও সমস্য়া হয়েছে কিনা তা খতিয়ে দেখছে টৌকিও পাওয়ার ইলেকট্রিক কোম্পানি।
কত বড় ঢেউ ধেয়ে আসছে উপকূলে
সতর্কবার্তা জাপানের আবহাওয়া দফতর জানিয়েছে, তিন মিটার বা ১০ ফুটের বেশি বড় ঢেউ ইতিমধ্য়েই আছড়ে পড়তে পারে উত্তরপূর্বাঞ্চলের উপকূলে। সুনামির জেরে এই পরিস্থিতি তৈরি হবে বলে আশঙ্কা করছে জাপান মেটেরোলজিক্যাল এজেন্সি। বিশেষ করে ২০১১ সালের সুনামির কথা ভেবে মন কেঁপে উঠছে জাপানবাসীর। সেই সময় বিধ্বংসী তোহেকু ভূমিকম্পের ফলে সুনামি এসেছিল জাপানে। ১৫ বছর পরে সেই ভয়াবহ ভূমিকম্পের স্মৃতি ফির আসছে। এখন ফের সুনামির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর।
সেই সময় কী ঘটেছিল
বিগত সেই সময়ের ভূমিকম্পের কথা মাথায় রেখে এখনও চমকে ওঠে জাপানবাসী। এক সঙ্গে ২২,০০০ মানুষ প্রাণ হারিয়েছিলেন সেই সুনামিতে। রিখটার স্কেলে সেই তীব্রতার পরিমাণ ছিল ৯.০ । প্রায় ৫ লাখের বেশি মানুষ বাড়ি ছেড়ে অন্য় জায়গায় চলে গিয়েছিলেন। সুনামির জেরে বহুদিন অস্থায়ী আশ্রয়ই স্থায়ী ঠিকানা হয়েছিল সেই মানুষগুলোর। জাপানের অতীত বলছে, ওই সময় ফুকুশিমা দাইইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তেজক্রিয়তা ছড়িয়ে পড়ে। যার ফলে ফুকুশিমার লক্ষাধিক মানুষ এলাকা ছেড়ে চলে যান। যাদের মধ্য়ে এখনও ২৬ হাজারের বেশি লোক এখনও পুরনো ভিটেয় ফিরতে পারেননি।



Post Comment