রেসলম্যানিয়ায় ওবা ফেমির কাছে পরাজয়ের ধাক্কা, আচমকাই অবসর ব্রক লেসনারের!
ওয়াশিংটন: রেসলিংয়ের রিংয়ে তিনি কিংবদন্তি। তাঁর সঙ্গে ম্যাচ মানেই সুপ্লেক্স সিটির ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে প্রতিপক্ষদের। যে প্যাঁচে প্রতিপক্ষদের ঘায়েল করতেন তিনি। আর ম্যাচ জেতার গন্ধ পেলেই ধেয়ে আসত এফ ফাইভ। বিপজ্জনক যে কৌশলে জয় নিশ্চিত করে ফেলতেন।
তিনি, ব্রক লেসনার (Brock Lesnar)। যাঁর দাপট দেখে রেসলিংয়ের রিংয়ে নামকরণই হয়ে গিয়েছিল ‘দ্য বিস্ট’। রেসলম্যানিয়ায় পরাজয়ের ধাক্কায় কেরিয়ারে বিরাট সিদ্ধান্ত নিলেন সেই ব্রক লেসনার!
রেসলম্যানিয়া ৪২-এ ব্রক লেসনারের সঙ্গে ম্যাচ ছিল ওবা ফেমির। স্বল্প সময়েই প্রবল জনপ্রিয়তা অর্জন করেছেও ওবা। তিনি স্টেডিয়ামে পা রাখাই মাত্রই গোটা গ্যালারি ‘ওবা… ওবা…’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। বেশ কিছুদিন ধরেই লেসনারের সঙ্গে বৈরিতা তৈরি হয়েছিল লেসনারের। সেই হাইপ বুঝেই রেসলম্যানিয়া ৪২-তে ব্রক লেসনার বনাম ওবা ফেমির ম্যাচ ফেলা হয়। সেই ম্যাচে হেরে গিয়ে কি অবসর নিলেন ব্রক লেসনার?
দ্য বিস্ট নিজে কোনও ঘোষণা করেননি। সোশ্যাল মিডিয়ায় অবসর প্রসঙ্গে কোনও পোস্টও করেননি। তারপরেও কেন তাঁর অবসর নিয়ে জল্পনা?
কারণ, ব্রক লেসনারের শরীরী ভাষা। ওবা ফেমির কাছে পরাজয়ের পর রিংয়ে বসেই কাঁদতে দেখা যায় ব্রককে। যাঁরা তাঁকে চেনেন, বেশ চমকে ওঠেন। কারণ, ব্রক কোনওভাবেই হাল ছেড়ে দেওয়ার মতো অ্যাথলিট নন। শেষ মুহূর্ত পর্যন্ত দাঁতে দাঁত চেপে লড়াই করেন। এমনকী, রিং থেকে ছিটকে গিয়েও ফিরে এসে ম্যাচ জিতেছেন, এমন নজিরও রয়েছে। কারও কাছে হেরে গেলে, পাল্টা চ্যালেঞ্জ করতে দেখা যায়। পরের কোনও ম্যাচে হারিয়ে দেন তাঁকে। কিন্তু এবার ওবা ফেমির কাছে পরাজয়ের পর বিধ্বস্ত দেখিয়েছে তাঁকে।
কিংবদন্তি রেসলাররাও ধরে নিয়েছেন যে, অবসর নিয়েছেন ব্রক লেসনার। প্রাক্তন ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন, অলিম্পিক্স পদকজয়ী কার্ট অ্য়াঙ্গেল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, ‘তোমাকে ভালবাসি ভাই। তোমার মতো একজনই হবে। অবসর জীবন ভাল কাটুক।’
Love you my brother. There will only be one like you. Enjoy retirement Brock. pic.twitter.com/UqYaa1B3t7
— Kurt Angle (@RealKurtAngle) April 19, 2026
২০০২ সালে ডব্লিউডব্লিউই-তে অভিষেক। সর্বকনিষ্ঠ হিসাবে চ্যাম্পিয়ন হন ব্রক লেসনার। ডব্লিউডব্লিউই-র প্রায় সব খেতাবই জিতেছেন। রয়্যাল রাম্বলও জিতেছেন ব্রক লেসনার।
আরও পড়ুন: ইডেনে কেকেআরের নাটকীয় জয়ের নায়ক, ম্যাচের শেষে মাঠেই কেন কেঁদে ফেললেন রিঙ্কু?



Post Comment