সোনা পাপ্পু মামলায় জয় কামদারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ ED-র ! OC-র বদলিতেও লম্বা হাত তার ?
কলকাতা: সোনা পাপ্পু মামলায় ধৃত জয় কামদারের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র । কলকাতা পুলিশের OC-র বদলিতেও লম্বা হাত জয় কামদারের? ‘শান্তনু সিন্হা বিশ্বাসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল জয় কামদারের। সেই সূত্রেই কলকাতার একাধিক থানার OC-র সঙ্গে যোগাযোগ’, বলে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আরও পড়ুন, ভোটের আগে নন্দীগ্রামে তুলকালাম ! TMC-BJP হাতাহাতি, “ধারালো অস্ত্র নিয়ে হামলা”, আহত একাধিক..
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ ছেলের সঙ্গে লেনদেনের তথ্য পেশ করেছে ED। সেখানে দাবি করা হয়েছে,’DCP-র সঙ্গে যোগাযোগের সূত্রে পুলিশেও ব্যাপক প্রভাব রয়েছে কামদারের। একাধিক থানার OC-র বদলিতেও হাত ছিল জয় এস কামদারের। বদলি করার পরে ‘মাই লর্ড, থ্যাঙ্ক ইউ’ বলে মেসেজ এক OC-র। আশীর্বাদ চেয়ে মাই লর্ড বলে মেসেজ সিঁথির তৎকালীন অতিরিক্ত OC-র’, সোনা পাপ্পু মামলায় ধৃত জয় কামদারের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র।



Post Comment