Gunfire On TMC Worker: তৃণমূল কর্মীর উরুতে ধেয়ে এল গুলি, রবিবার রাতে ভোট প্রচারের কাজ সেরে ফেরার পথে যা হল তুলকালাম
Last Updated:
South 24 Parganas News: দলীয় কাজ করে ফেরার পথে গোসাবায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী!
দক্ষিণ ২৪ পরগনা:গোসাবায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, দলীয় কাজকর্ম সেরে ফেরার পথে গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল কর্মী। আহতের নাম দিব্যেন্দু গায়েন। রবিবার রাত্রি এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে গোসাবার শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের ভূপেন্দ্রপুরে। মোটর বাইকের চেপে বাড়ি ফেরার পথে আচমকাই দুষ্কৃতিরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি লাগে তার ডান পায়ের উরুতে।
রাস্তার পাশে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসার জন্য। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কলকাতা চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

রবিবার গভীর রাতে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী
এই ঘটনায় বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূল নেতৃত্ব। তবে বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি। এই ঘটনার পেছনে কে বা কারা জড়িত তার খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দিব্যেন্দু তৃণমূলের সক্রিয় কর্মী। আগামী ২২ এপ্রিল গোসাবার তৃণমূল প্রার্থী সুব্রত মন্ডলের সমর্থনে এলাকায় নির্বাচনী সভা রয়েছে। সেই সভার জন্য দলীয় নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে বৈঠক করছিলেন দিব্যেন্দু রবিবার সন্ধ্যায়। সেখান থেকে ফেরার পথে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এই ঘটনার পেছনে সঠিক কী কারণ রয়েছে খতিয়ে দেখছে পুলিশ।
ভোটের আবহের মধ্যে এইগুলি চলাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কেন তাকে দুষ্কৃতীরা গুলি চালাল তার প্রকৃত কারণ জানার চেষ্টা করছে পুলিশ।
Suman Saha
Kolkata,West Bengal
Apr 20, 2026 10:05 AM IST
Gunfire On TMC Worker: তৃণমূল কর্মীর উরুতে ধেয়ে এল গুলি, রবিবার রাতে ভোট প্রচারের কাজ সেরে ফেরার পথে যা হল তুলকালাম




Post Comment