West Bengal Election 2026 Live: আজ রাজ্য জুড়ে তুঙ্গে উঠতে চলেছে নির্বাচনী প্রচার ! বেলেঘাটা, ভবানীপুরে মিছিল মমতার, কর্মসূচি রাজনাথ-খাড়গে-নিতিনেরও

West Bengal Election 2026 Live: আজ রাজ্য জুড়ে তুঙ্গে উঠতে চলেছে নির্বাচনী প্রচার ! বেলেঘাটা, ভবানীপুরে মিছিল মমতার, কর্মসূচি রাজনাথ-খাড়গে-নিতিনেরও

West Bengal Election 2026 Live: আজ রাজ্য জুড়ে নির্বাচনী প্রচার

আজ, সোমবার রাজ্য জুড়ে তুঙ্গে উঠতে চলেছে নির্বাচনী প্রচার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার বেলেঘাটা ও ভবানীপুরে মিছিল করবেন এবং পানিহাটিতে জনসভায় ভাষণ দেবেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলরামপুর, রানিবাঁধ ও চন্দ্রকোণায় টানা তিনটি সভা করবেন। অন্য দিকে, কোচবিহারে সভা করবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এর পাশাপাশি বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন মহিষাদল, এগরা ও কেশিয়াড়িতে জনসভা করবেন। পাশাপাশি কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ নানুর ও সাঁইথিয়ায় সভা করবেন। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে চারটি সভা ও চারটি রোড শো করবেন শুভেন্দু অধিকারী।

Post Comment

You May Have Missed