হরমুজে ভারতের জাহাজ লক্ষ্য করে গুলি ইরানের, ‘আপনারাই তো অনুমতি দিয়েছিলেন’, অডিও রেকর্ডিং মিলল
নয়াদিল্লি: ভারতের জাহাজ লক্ষ্য় করে গুলি চলেছে হরমুজ প্রণালীতে। জাহাজের যদিও কোনও ক্ষতি হয়নি, কোনও হতাহতের খবরও নেই। কিন্তু সেই নিয়ে সাড়া পড়ে গিয়েছে আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে। সেই আবহেই এবার একটি অডিও রেকর্ডিং সামনে এল, যাতে ঘটনার সময়কার কথোপকথন ধরা পড়েছে। (Strait of Hormuz)
এবিপি আনন্দ ওই অডিও রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করেনি। তবে জাহাজে সওয়ার এক কর্মীকে ইরানের নৌবাহিনীর সঙ্গে কথা বলতে শোনা গিয়েছে। ৩০ সেকেন্ডের ওই অডিও রেকর্ডিংটি সামনে এনেছে জাহাজের গতিবিধির উপর নজরদারি চালানো সংস্থা Tanker Trackers, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। (US-Iran War)
হরমুজে ভারতের যে জাহাজে গুলি চলেছে, সেটি হল Sanmar Herald. জাহাজের এক কর্মীকে বলতে শোনা যায়, “Sepah Navy. Sepah Navy. মোটর ট্যাঙ্কার Sanmar Herald থেকে বলছি। আমাকে যাওয়ার অনুমতি দিয়েছিলেন আপনারা। আপনাদের তালিকায় দ্বিতীয় স্থানে নাম রয়েছে আমার। এখন গুলি চালাচ্ছেন আপনারা। আমাকে মুখ ঘুরিয়ে নিতে দিন।”
Audio of the Indian oil tanker Sanmar Herald pleading with Iranian forces to stop shooting at it in the Strait of Hormuz this morning. pic.twitter.com/7Y5n7Jb7o0
— OSINTtechnical (@Osinttechnical) April 18, 2026
আমেরিকার NBC News-ও অডিও রেকর্ডিংটি তুলে ধরেছে। তারা জানিয়েছে, Sanmar Herald ‘Green Area’-তেই ছিল। পূর্ব দিকে এগনোর সময় জাহাজটি অটোমেটিক আইটেন্টিফিকেশন সিস্টেম বন্ধ করে দিয়েছিল। পরে মুখ মুখ ঘুরিয়ে নেয়। ভারতের আর একটি জাহাজ লক্ষ্য করেও গুলি চলে হরমুজে, যার নাম ‘Jag Arnav’. ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের নোবাহিনী, কে Sepah বা Pasdaran বলা হয়।
আমেরিকা এবং ইজ়রায়েলের সঙ্গে যুদ্ধের দরুণ দীর্ঘ সময় হরমুজ বন্ধ রেখেছিল ইরান, যেখান দিয়ে এশিয়ার প্রায় সর্বত্র তেল সরবরাহ হয়। সম্প্রতি যাও বা সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা হয়, হরমুজ নিয়ে জট কাটেনি। আমেরিকার তরফে হরমুজ অবরোধ করে রাখার ঘোষণা হয়। এর পর হরমুজ খোলার ঘোষণা করেও ফের বন্ধ করে দেয় ইরান। সেই টালমাটাল পরিস্থিতির মধ্যেই ভারতের দু’টি জাহাজ লক্ষ্য় করে গুলি চালায় ইরানের নৌবাহিনী।
ওই ঘটনায় ভারতে ইরানের রাষ্ট্রদূতকে তলব করা হয়। ভারতের বিদেশ সচিব জানান, উদ্বেগের কথা জানানো হয়েছে ইরানকে। আগে হরমুজে ভারতীয় নাবিক, ভারতীয় জাহাজগুলিকে নিরাপত্তা দিয়েছিল তারা। এক সপ্তাহ আগে ভারতের ইরানের রাষ্ট্রদূত মহম্মদ ফতালি জানিয়েছিলেন, হরমুজে ভারতীয় জাহাজ চলাচলে অসুবিধা নেই। কিন্তু তার পরই এই ঘটনা। এই মুহূর্তে হরমুজের পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলেও।



Post Comment