Business Idea: রায়গঞ্জের গৃহবধূর দুর্দান্ত বিজনেস আইডিয়া! স্রেফ মাটি দিয়ে বানাচ্ছেন এই জিনিস, ছোট্ট বুদ্ধিতেই হাতে আসছে টাকা
Last Updated:
Business Idea: স্বনির্ভরতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছেন রায়গঞ্জের এই গৃহবধূ। শুধু মাটি দিয়েই বানাচ্ছেন তাক লাগিয়ে দেওয়ার মতো এক জিনিস। বিক্রি করে আয়ও হচ্ছে ভালই।
রায়গঞ্জ, উত্তর দিনাজপুরঃ কথায় আছে, যে রাঁধে সে চুলও বাঁধে! এই কথারই যেন বাস্তব প্রতিফলন রায়গঞ্জের গৃহবধূ বাসনা সরকার। বীরঘই এলাকার এই মহিলা স্থাপন করেছেন স্বনির্ভরতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। মাটির শঙ্খ তৈরির মাধ্যমে আয়ের দিশা খুঁজে পেয়েছেন তিনি।
জানা গিয়েছে, বিগত দু’বছর ধরে এই মাটির শঙ্খ তৈরি করছেন বাসনা। এগুলি দেখতে যেমন আকর্ষণীয়, তেমনই প্রায় আসল শঙ্খের মতোই আওয়াজ। মাটির শঙ্খও বাজে- ছোটবেলায় শোনা এই কথা মনে রেখে কাজ শুরু করেন তিনি। আজ এর মাধ্যমেই উপার্জন করছেন।
বাসনা বলেন, “এই শঙ্খগুলি শুধুমাত্র মাটি দিয়ে তৈরি। এর ভিতরে আর কিছু নেই। এটি আসল শঙ্খের মতোই দেখতে আর সেইরকমই আওয়াজ। বহুদিন আগে শুনেছিলাম মাটির শঙ্খ বাজানো যায়। এরপর আমি এগুলি বানানোর চেষ্টা করি। এরপর দেখা যায়, সত্যিই এগুলি বাজানো যায়”।
রায়গঞ্জের গৃহবধূ আরও জানান, গত দু’বছর ধরে এই শঙ্খ বানাচ্ছেন তিনি। ইতিমধ্যেই অনেকগুলি বিক্রি হয়েছে। মাটি দিয়ে পোড়ানোর ফলে এই শঙ্খ জল দিয়ে ধোয়াও যায় বলে জানিয়েছেন বাসনা। জল দিয়ে ধুলে আওয়াজ আরও বাড়ে বলে দাবি করেন তিনি।
Uttar Dinajpur,West Bengal
Business Idea: রায়গঞ্জের গৃহবধূর দুর্দান্ত বিজনেস আইডিয়া! স্রেফ মাটি দিয়ে বানাচ্ছেন এই জিনিস, ছোট্ট বুদ্ধিতেই হাতে আসছে টাকা




Post Comment