‘অপারেশন সিঁদুর’-এর ঘটনা নিয়ে বিবেক অগ্নিহোত্রীর নতুন সিনেমা, অভিনয়ে কে কে?

‘অপারেশন সিঁদুর’-এর ঘটনা নিয়ে বিবেক অগ্নিহোত্রীর নতুন সিনেমা, অভিনয়ে কে কে?

Show Quick Read

Key points generated by AI, verified by newsroom

কলকাতা: এবার বড় পর্দায় ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) নিয়ে তৈরি হবে সিনেমা। ২০২৫ সালের এপ্রিল মাসে কাশ্মীরের পহেলগাঁও-তে যে হামলা হয়েছিল, তার উত্তরেই ভারত ‘অপারেশন সিঁদুর’-এর মতো পদক্ষেপ নিয়েছিল। আর এবার, সেই ঘটনাকেই পর্দায় তুলে আনতে চান, বিবেক রঞ্জন অগ্নিহোত্রী (Vivek Ranjan Agnihotri)। পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ধ্বংস করতে, পহেলগাঁও হত্যালীলার পরে বড় পদক্ষেপ নিয়েছিল ভারত। পাকিস্তানে ঢুকে গুঁড়িয়ে দিয়েছিল একাধিক জঙ্গি ঘাঁটি। 

পরিচালক বিবেক জানিয়েছেন, লেফটেন্যান্ট জেনারেল কেজেএস ‘টাইনি’ ধিলনের লেখা ‘অপারেশন সিঁদুর: দি আনটোল্ড স্টোরি অফ ইন্ডিয়াস ডিপ স্ট্রাইকস ইনসাইড পাকিস্তান’ বইটির ওপর ভিত্তি করে সিনেমাটা তৈরি হবে। এদিন বিবেক অগ্নিহোত্রী একটি সাক্ষাৎকারে বলেন, ‘আমি সব সময় এমন গল্প বলায় বিশ্বাসী যা যা ঘটেছে, এবং যে সমস্ত গল্প বলা প্রয়োজনীয়। আমার চেষ্টা করি সাহস, পেশাদারিত্ব এবং কৌশলগত স্বচ্ছতার সঙ্গে প্রত্যেকটা গল্পকে তুলে ধরার। পাশাপাশি, গল্পটাকে দর্শকদের সামনে সঠিকভাবে তুলে ধরা আর সিনেম্যাটিক অভিজ্ঞতার সঙ্গে মানুষকে বিনোদন দেওয়া।’

জানা যাচ্ছে, টি-সিরিজের ভূষণ কুমার, বিবেক অগ্নিহোত্রীর সঙ্গে যৌথভাবে প্রকল্পটি প্রযোজনা করবেন। এই সিনেমায় ৬ থেকে ১০ তারিখ পর্যন্ত ভারতের পক্ষ থেকে যে ‘অপারেশন সিঁদুর’-টি চালানো হয়, তা বিস্তারিতভাবে তুলে ধরা হবে এই ছবিতে। পরিচালকেরা আরও বলেন, ‘কী ঘটেছিল, কীভাবে এবং কেন ঘটেছিল, গোটা বিষয়টাই তুলে ধরা হবে ছবি জুড়ে। নির্মাতারা আরও জানিয়েছেন, এই ছবিটি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে, পরিচালকেরা বিভিন্ন সশস্ত্র বাহিনীর সঙ্গে কথা বলেছেন, আলোচনা করেছেন আর সত্যিটা জানার চেষ্টা করেছেন। বিভিন্ন শাখার সঙ্গে যোগাযোগ করেছেন তাঁরা। নির্মাতারা জানিয়েছেন, জনসাধারণের কাছে যা তথ্য রয়েছে, তার থেকে অনেক জটিল পরিস্থিতি।’

ভূষণ কুমার এদিন বলেন, ‘কিছু কিছু সিনেমা কেউ বাছে না, নিজেই সেই সিনেমা বেছে নেয় ব্যক্তিকে। এই ছবিটাও এমনই। অপারেশন সিঁদুর এমনই একটা বড় ঘটনা। এই ধরণের ঘটনা দেশের ইতিহাসে রয়ে যাবে। সেই কারণেই এই গল্পকে বাস্তবসম্মতভাবে তুলে ধরাটা আমাদের কর্তব্য হয়ে দাঁড়ায়।’ তবে কবে এই সিনেমাটা মুক্তি পাবে, তা নিয়ে এখনও কোনও কথা বলেননি নির্মাতারা। কাকে কাকে এই সিনেমায় দেখা যাবে, তা নিয়ে এখনও নির্মাতারা মুখ খোলেননি। কেবলমাত্র ঠিক হয়েছে সিনেমার বিষয়বস্তু। 

 

 

Previous post

Panihati BJP Candidate: পানিহাটিতে বিজেপি প্রার্থী অভয়ার মা! তৃতীয় দফার তালিকায় সবথেকে বড় চমক দিল বিজেপি

Next post

Business Idea: রায়গঞ্জের গৃহবধূর দুর্দান্ত বিজনেস আইডিয়া! স্রেফ মাটি দিয়ে বানাচ্ছেন এই জিনিস, ছোট্ট বুদ্ধিতেই হাতে আসছে টাকা

Post Comment

You May Have Missed