Panihati BJP Candidate: পানিহাটিতে বিজেপি প্রার্থী অভয়ার মা! তৃতীয় দফার তালিকায় সবথেকে বড় চমক দিল বিজেপি

Panihati BJP Candidate: পানিহাটিতে বিজেপি প্রার্থী অভয়ার মা! তৃতীয় দফার তালিকায় সবথেকে বড় চমক দিল বিজেপি

Last Updated:

Panihati BJP Candidate 2026: কয়েকদিন আগে অভয়ার মা নিজেই পানিহাটি কেন্দ্র থেকে বিজেপি-র প্রার্থী হওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিলেন৷

পানিহাটিতে আরজি কর নির্যাতিতার মাকেই প্রার্থী করল বিজেপি৷৷
পানিহাটিতে আরজি কর নির্যাতিতার মাকেই প্রার্থী করল বিজেপি৷৷

পানিহাটি কেন্দ্র থেকে বিজেপি-র প্রার্থী হলেন আরজি কর  কাণ্ডের নির্যাতিতা অভয়ার মা৷ এ দিন তৃতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি৷ সেই তালিকাতেই পানিহাটি কেন্দ্রের প্রার্থী হিসেবে অভয়ার মায়ের নাম ঘোষণা করল বিজেপি৷

প্রসঙ্গত কয়েক দিন আগেই অভয়ার মা জানিয়েছিলেন, তিনি পানিহাটি কেন্দ্র থেকে বিজেপি-র প্রার্থী হতে চান৷ অভয়ার মা জানিয়েছিলেন, তিনি নিজেই ফোন করে বিজেপি নেতৃত্বের কাছে প্রার্থী হওয়ার ইচ্ছেপ্রকাশ করেছেন৷ অভয়ার মা দাবি করেছিলেন, মেয়ের জন্য ন্যায়বিচার পেতে হাতে ক্ষমতা পেতেই বিধানসভা ভোটে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷

ঘটনাচক্রে যেদিন অভয়ার মা এই বক্তব্য রেখেছিলেন, তার পর পরই দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বিজেপি৷ যদিও দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় পানিহাটি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি৷ ফলে অভয়ার মা ইচ্ছেপ্রকাশ করলেও তাঁকে শেষ পর্যন্ত বিজেপি প্রার্থী করে কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল৷

এর আগে দু দফায় ২৫৫টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছিল বিজেপি৷ এ দিন আরও ১৯টি আসনে প্রার্থী ঘোষণা করায় তিন দফায় ২৭৪টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিল গেরুয়া শিবির৷ এখনও ২০টি আসনে নাম ঘোষণা বাকি রইল৷

বাংলা খবর/ খবর/কলকাতা/

Panihati BJP Candidate: পানিহাটিতে বিজেপি প্রার্থী অভয়ার মা! তৃতীয় দফার তালিকায় সবথেকে বড় চমক দিল বিজেপি

Post Comment

You May Have Missed