Whatsapp Scam: হোয়াটসঅ্যাপে একটা লিঙ্কে ক্লিক! মুহূর্তে ফাঁকা ২ টি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড, উধাও লক্ষ লক্ষ টাকা

Whatsapp Scam: হোয়াটসঅ্যাপে একটা লিঙ্কে ক্লিক! মুহূর্তে ফাঁকা ২ টি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড, উধাও লক্ষ লক্ষ টাকা

Last Updated:

Whatsapp Scam: হোয়াটসঅ্যাপ ব্যবহার করে প্রতারণার শিকার৷ প্রতারিত ইঞ্জিনিয়ারের নাম বরুণ কুমার মণ্ডল। অভিযোগ তাঁর দু’টি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থেকে মোট ২ লক্ষ ৪১ হাজার ৩১৭ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কা এলাকায়।

ফরাক্কা থানায় অভিযোগ করতে প্রতারিত ইঞ্জিনিয়ার
ফরাক্কা থানায় অভিযোগ করতে প্রতারিত ইঞ্জিনিয়ার

মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: হোয়াটসঅ্যাপ ব্যবহার করে প্রতারণার শিকার৷ অজানা নম্বর থেকে আসা হোয়াটসঅ্যাপের লিঙ্কে ক্লিক করে করেই লক্ষ লক্ষ টাকা খোয়ানোর অভিযোগ৷ হোয়াটসঅ্যাপে আসা ভুয়ো ট্রাফিক চালানের লিঙ্কে ক্লিক করতেই সাইবার প্রতারণার শিকার হলেন এক ইঞ্জিনিয়ার। অভিযোগ, তার দু’টি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থেকে মোট ২ লক্ষ ৪১ হাজার ৩১৭ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারিত ইঞ্জিনিয়ারের নাম বরুণ কুমার মণ্ডল। তাঁর বাড়ি বাঁকুড়া জেলায়। কর্মসূত্রে তিনি ফরাক্কার এনটিপিসি তাপবিদ্যুৎ কেন্দ্রের অধীনস্থ একটি বেসরকারি সংস্থায় কর্মরত। এবং বর্তমানে ফরাক্কা এলাকায় থাকেন।

প্রতারিত ইঞ্জিনিয়ারের বরুণ কুমার মণ্ডল জানান, একটি অজানা নম্বর থেকে তিনি হোয়াটসঅ্যাপে একটি বার্তা পান। সেই বার্তায় দাবি করা হয়, তার মোটর সাইকেল ট্রাফিক সিগন্যাল ভাঙার কারণে ৫ হাজার টাকা জরিমানা ধার্য হয়েছে। বার্তার সঙ্গে একটি ট্রাফিক চালান সংক্রান্ত লিঙ্কও পাঠানো হয়।

বরুণবাবুর দাবি, তিনি লিঙ্কটিতে ক্লিক করতেই তার মোবাইলে একটি অ্যাপ ইনস্টল হয়ে যায়। যদিও লিঙ্কে “এম পরিবহন” নামে দেখালেও ইনস্টল হওয়া অ্যাপটির নাম ছিল ভিন্ন। তখনই সন্দেহ হওয়ায় তিনি দ্রুত অ্যাপটি মোবাইল থেকে মুছে দেন।

কিন্তু অভিযোগ, এরপরেও তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কাটা শুরু হয়। দুটি ক্রেডিট কার্ড ব্যবহার করে মোট চার দফায় তার অ্যাকাউন্ট থেকে ২ লক্ষ ৪১ হাজার ৩১৭ টাকা তুলে নেওয়া হয় বলে তিনি দাবি করেছেন।

শনিবার সকালে পুরো ঘটনার কথা জানিয়ে ফরাক্কা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বরুণ কুমার মণ্ডল। পাশাপাশি বিষয়টি সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষ ও সাইবার ক্রাইম দফতরকেও জানান হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে পুলিশ। তবে অভিনব প্রতারণা থেকে সাবধান থাকার বার্তা দিয়েছে জঙ্গিপুর পুলিশ জেলার সাইবার ক্রাইম বিভাগ।

Previous post

গলায় ইনফেকশন! কলকাতায় ১৪ তারিখের গানের অনুষ্ঠান পিছিয়ে ২৫ মার্চ করলেন সুনিধি চৌহান

Next post

ECI on Girish Park Incident: আসছেন প্রধানমন্ত্রী, তা-ও কেন কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নয়? গিরিশ পার্কের ঘটনায় রিপোর্ট চাইল কমিশন

Post Comment

You May Have Missed