দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ইরানের ড্রোন হামলা, আহত মোট ৪, তাঁদের মধ্যে একজন ভারতীয়

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ইরানের ড্রোন হামলা, আহত মোট ৪, তাঁদের মধ্যে একজন ভারতীয়

Iran Israel US War: দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা। আহত হয়েছেন চারজন। তাঁদের মধ্যে একজন ভারতীয় নাগরিক বলে খবর। দুবাই মিডিয়া এক্স মাধ্যমে পোস্ট করে এই তথ্য জানিয়েছে। সংযুক্ত আরব আমিরশাহির প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে ইরানের মিসাইলকে প্রতিহত করতে সক্ষম হয়েছে তারা। ঠেকানো গিয়েছে ড্রোনের হামলাও। সেই সময়েই দু’টি ড্রোন ভেঙে পড়েছিল দুবাই বিমানবন্দরের কাছে। তার আঘাতেই আহত হয়েছেন এই চারজন।   

ইরানের উপর যৌথভাবে হামলা চালাচ্ছে ইজরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। পাল্টা জবাব দিয়েছে ইরানও। ক্রমাগত তারাও আক্রমণ চালাচ্ছে সংযুক্ত আরব আমিরশাহি, বাহরিন, দুবাই, কাতার এবং পশ্চিম এশিয়ার অন্যান্য উপসাগরীয় দেশে। এর প্রভাবে একাধিক ইমারৎ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রভাব পড়েছে তেল শোনাগারগুলিতেও। বন্ধ করা হয়েছে বেশ কিছু তৈলক্ষেত্র। তেলের উৎপাদনও বন্ধ রাখা হয়েছে, কারণ হরমুজ প্রণালী বন্ধ থাকার ফলে তৈলক্ষেত্রগুলির ভাণ্ডারে যথেষ্ট পরিমাণে তেল মজুত রয়েছে।    

সংবাদসংস্থা এএফপি সূত্রে খবর, সতর্কতা স্বরূপ বিশ্বের সবচেয়ে বড় তেল শোধনাগার যা সংযুক্ত আরব আমিরশাহিতে রয়েছে, সেটি বন্ধ রাখা হয়েছে, কারণ এর কাছেই ড্রোন হামলা করেছে ইরান। শোনা যাচ্ছে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে যে ড্রোন হামলা হয়েছে সেখানে চারজন আহতের মধ্যে একজন ভারতের, ২ জন ঘানার এবং একজন বাংলাদেশিনাগরিক। তবে সাংঘাতিক কিছু চোট লাগেনি তাঁদের, এমনটাই জানা গিয়েছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক অপারেশন স্বাভাবিকভাবেই কাজ করছে বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে। 

অন্যদিক জানা গিয়েছে, হরমুজ প্রণালীর কাছে ইউনাইটেড কিংডমের একটি কার্গো ভেসেলের উপর হামলা করা হয়েছে। কারা এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। ইরান ও ইজরায়েল-আমেরিকার যুদ্ধের ১২ দিনেও চলছে লাগাতার হামলা। সম্প্রতি, হরমুজ প্রণালীর কাছে, ইরানের নৌবাহিনী লক্ষ্য করে জোর হামলা চালাল আমেরিকা। অন্ততপক্ষে ১৬টি ইরানি যুদ্ধজাহাজ ও সাবমেরিন ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে আমেরিকা।   



Post Comment

You May Have Missed