Sundarban News: উপকূলে মীন ধরার দিন শেষ! বিকল্প পথের সন্ধান দিচ্ছে মৎস্য দফতর, সারা বছর লাভের মুখ দেখবেন সুন্দরবনের মৎস্যজীবীরা

Sundarban News: উপকূলে মীন ধরার দিন শেষ! বিকল্প পথের সন্ধান দিচ্ছে মৎস্য দফতর, সারা বছর লাভের মুখ দেখবেন সুন্দরবনের মৎস্যজীবীরা

Last Updated:

Sundarban News: সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে মীন ধরতে গিয়ে চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন মৎস্যজীবীরা। তাই বিকল্প পদ্ধতির খোঁজ দিচ্ছে মৎস্য দফতর। মীন ছেড়ে চিংড়ি চাষের পরামর্শ।

+

সুন্দরবনে মীন ধরা

রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: মীন ধরতে গিয়ে দক্ষিণ ২৪ পরগনার উপকূলীয় এলাকায় অসুবিধায় পড়ছেন মৎস্যজীবীরা। সেজন্য মৎস্যজীবীদের বিকল্প পদ্ধতির খোঁজ দিচ্ছে মৎস্য দফতর। মীন ধরা ছাড়া যাতে তারা অন্য কাজ করতে পারে।

সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে মীন ধরতে গিয়ে মৎস্যজীবীরা চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন। মীন ধরার জন্য দীর্ঘ সময় নদীর নোনা জলে দাঁড়িয়ে থাকতে হয়, ফলে মৎস্যজীবীদের বিশেষ করে মহিলাদের স্বাস্থ্য সমস্যা বাড়ছে।

আরও পড়ুনঃ অফ সিজিনে আমের ভেলকি! এই বছর সস্তা হবে বাংলার হিমসাগর, ল্যাংড়া, জলের দরে ফলের রাজা

নদী থেকে মীন ধরতে গেলে ঘন ঘন নিম্নচাপ এবং সমুদ্র ভাঙনের কারণে মৎস্যজীবীরা মাছ ধরতে গিয়ে খালি হাতে বা লোকসান নিয়ে ফিরতেন। চিংড়ির মীন ধরতে গিয়ে অন্যান্য প্রজাতির মাছের পোনা নষ্ট করতেন। এর হাত থেকে রক্ষা পেতে নিজেদের জলাশয়ে মীন ফেলে চিংড়ি চাষ করলে সারা বছর লাভ হবে। প্রাকৃতিক বিপর্যয়ে নদীতে যাওয়া এড়ানো যাবে। উৎপাদিত মাছ দ্রুত বাজারজাত করা যাবে। যার ফলে খুশি সকলেই।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সুন্দরবন লাগোয়া উপকূলীয় এলাকার মৎস্যজীবীদের সুবিধার্থে এই উদ্যোগ নিয়েছে মৎস্য দফতর। এইভাবেই ধীরে ধীরে সুন্দরবন সংলগ্ন এলাকায় মীন ধরা বন্ধ হবে একসময়।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

Sundarban News: উপকূলে মীন ধরার দিন শেষ! বিকল্প পথের সন্ধান দিচ্ছে মৎস্য দফতর, সারা বছর লাভের মুখ দেখবেন সুন্দরবনের মৎস্যজীবীরা

Post Comment

You May Have Missed