কত নতুন নাম যুক্ত হল তালিকায়? সংখ্যা জানাল কমিশন, পশ্চিমবঙ্গের মোট ভোটার এখন…

কত নতুন নাম যুক্ত হল তালিকায়? সংখ্যা জানাল কমিশন, পশ্চিমবঙ্গের মোট ভোটার এখন…

কলকাতা: অবশেষে প্রকাশিত হল পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা। SIR নিয়ে টানাপোড়েনের মধ্যে শনিবার ধাপে ধাপে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন, যাতে এখনও পর্যন্ত ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জন নতুন ভোটারের নাম সংযুক্ত হয়েছে বলে জানানো হয়েছে। ফর্ম ৬ এবং ফর্ম ৬এ-র মাধ্যমে নতুন ভোটারের নাম সংযুক্ত করা হয়েছে। ফর্ম ৬ এবং ফর্ম ৬এ পূরণ করে নতুন নাম উঠেছে ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জনের। পাশাপাশি, ফর্ম ৮ পূর্ণ করায় আরও ৬ হাজার ৬৭১ জনের নাম ভোটার তালিকায় যুক্ত হয়েছে। (West Bengal SIR Final List)

এদিন বিকেলে সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশন, যাতে বলা হয়, চূড়ান্ত তালিকায় এখনও পর্যন্ত প্রায় ৬৩ লক্ষ নাম বাদ গিয়েছে। SIR হওয়ার আগে রাজ্যের মোট ভোটার সংখ্য়া ছিল ৭ কোটি ৬৬ লক্ষের বেশি। বর্তমানে সেই সংখ্য়া এসে ঠেকেছে ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪-তে। তবে এখনও পর্যন্ত ৬০ লক্ষের বেশি ভোটারের নাম বিবেচনাধীন রয়েছে। সাংবাদিক বৈঠকে এমনই জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। (West Bengal SIR Voter Final List)

চূড়ান্ত ভোটার তালিকায় যে ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জনের নাম রয়েছে, তাঁদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৩ কোটি ৬০ লক্ষ ২২ হাজার ৬৪২। মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ৪৪ লক্ষ ৩৫ হাজার ২৬০। তালিকায় তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ৩৮২ জন।

নির্বাচন কমিশন জানিয়েছে, রাজ্যে ৫৮ লক্ষের বেশি এনুমারেশন ফর্ম জমা পড়েনি। স্থানান্তরিত ভোটারের সংখ্যা ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬। 
SIR-এর আগে মোট ভোটার ছিল ৭ কোটি ৬৬ লক্ষের বেশি। এর মধ্যে ফর্ম ৭-এ নাম বাদ গিয়েছে ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩। কমিশন জানিয়েছে, SIR-এর কাজে ৫ লক্ষের বেশি সরকারি কর্মী নিযুক্ত ছিলেন। আটটি স্বীকৃত রাজনৈতিক দলের ২ লক্ষ ১০ হাজার BLA যুক্ত ছিলেন। SIR-এর প্রামাণ্য নথি হিসেবে ১৩টি নথি গ্রাহ্য হয়েছে। 

রাজ্যে যে সংখ্যক নাম বাদ, তা পদ্ধতি মেনেই হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বলা হয়েছে, কারও নাম বাদ গেলে চ্যালেঞ্জ করতেই পারেন।বিবেচনার প্রক্রিয়া যত দ্রুত সম্ভব সম্পন্ন হবে বলে আশ্বাস দিয়েছেন CEO. 

এদিন SIR প্রক্রিয়ার পর এদিন কমিশনের তরফে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হল, তার হিসেব করলে দেখা যাচ্ছে, আগের তালিকা থেকে মোট বাদ গেল, ৬৩ লক্ষ ভোটারের নাম। তবে এদিন নির্বাচন কমিশন যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে, তারা সকলেই যে আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন, এমনটা নয়। কারণ, কমিশন যে ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জনের ভোটার তালিকা প্রকাশ করেছে, তার মধ্যেই রয়েছে লজিকাল ডিসক্রিপেন্সির তালিকায় থাকা আরও ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম। সুপ্রিম কোর্টের নির্দেশে এইসব ভোটারদের নথি যাচাই করছেন, হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত ৫০১ জন জুডিশিয়াল অফিসার। কমিশনের দাবি, সেই নথি যাচাইয়ের পর যেমন যেমন নিষ্পত্তি হবে, তেমনভাবে উপযুক্ত নামগুলি ঘোষণা করে দেওয়া হবে।

Previous post

ইতিহাস গড়েছে জম্মু ও কাশ্মীর, রঞ্জি চ্যাম্পিয়ন দলের জন্য বিরাট পুরস্কারের ঘোষণা ওমর আবদুল্লার

Next post

Birbhum News: দোলে শান্তিনিকেতনে যাওয়ার প্ল্যান? বোলপুর এলে অবশ্যই ঘুরে আসুন এই বাড়ি থেকে, কী আছে জানেন?

Post Comment

You May Have Missed