Herbal Colors: বিরতির পর ফিরছে এনটিএফপির ভেষজ আবির, শিলিগুড়ির বাজারে চাহিদা তুঙ্গে, দাম কত? কোথায় কোথায় মিলছে জানুন

Herbal Colors: বিরতির পর ফিরছে এনটিএফপির ভেষজ আবির, শিলিগুড়ির বাজারে চাহিদা তুঙ্গে, দাম কত? কোথায় কোথায় মিলছে জানুন

Last Updated:

Siliguri Herbal Colors: এক বছরের বিরতির পর ফের বাজারে ফিরেছে এনটিএফপির ভেষজ আবির। সবুজ, কমলা ও হলুদ-এই তিনটি রঙে মিলছে আবির। ক্রেতাদের জন্য ২৫০ গ্রাম ও ৫০০ গ্রাম দুটি প্যাকেজিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

+

বিরতির পর ফের শিলিগুড়ির বাজারে এনটিএফপির ভেষজ আবির

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: এক বছরের বিরতির পর ফের বাজারে ফিরেছে এনটিএফপির ভেষজ আবির। ২০২৪ সালে ৩.৯ কুইন্টাল উৎপাদন করে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছিল সংস্থা। তবে গত বছর উৎপাদন বন্ধ থাকায় কিছুটা বিরতি পড়ে এই উদ্যোগে। চলতি বছরে নতুন পরিকল্পনা ও বাড়তি প্রস্তুতি নিয়ে আবারও শুরু হয়েছে আবির তৈরি। আর প্রথম দফাতেই উৎপাদন ছুঁয়েছে ৪.৫ কুইন্টালে। যা আগের তুলনায় অনেক বেশি।

এবারের আবির সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি। সবুজ, কমলা ও হলুদ-এই তিনটি রঙে বাজারে এসেছে পণ্যটি। গাঁদা ফুল ও বেলপাতার নির্যাস ব্যবহার করা হয়েছে রঙ তৈরিতে, আর সুগন্ধের জন্য মেশানো হয়েছে জেসমিন অয়েল ও লেমন অয়েল। উদ্যোক্তাদের দাবি, রাসায়নিকমুক্ত হওয়ায় এই আবির ত্বকের জন্য নিরাপদ এবং পরিবেশবান্ধব।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

পরিবেশবান্ধব উদ্যোগ ও সাশ্রয়ী দামের সংমিশ্রণে এবারের হারবাল আবির বাজারে ভালো সাড়া ফেলবে বলেই আশাবাদী সংস্থা। উৎসবের আবহে প্রাকৃতিক রঙের এই প্রত্যাবর্তন উত্তরবঙ্গের বাজারে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

Herbal Colors: বিরতির পর ফিরছে এনটিএফপির ভেষজ আবির, শিলিগুড়ির বাজারে চাহিদা তুঙ্গে, দাম কত? কোথায় কোথায় মিলছে জানুন

Previous post

SIR Final List: ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে সব জেলার ভোটারের চূড়ান্ত তালিকা, কোন জেলা থেকে কত নাম বাদ গেল? বিরাট আপডেট

Next post

বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না ১ কোটি? পশ্চিমবঙ্গে SIR-এর চূড়ান্ত তালিকায় কী তথ্য?

Post Comment

You May Have Missed