দাম বাড়ল সোনা ও রুপোর, কোথায় দাঁড়াল আজ?
সোনা আর রুপোর দাম গতকাল অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি কিছুটা হলেও কমেছিল। আর তারপর আজ অর্থাৎ ২৭ তারিখ সেই দাম ফের বাড়ল। সোনার দাম সামান্য বাড়ায় অনেকেই এবার চিন্তা ভাবনা করছেন আগামীতে যদি আরও বেড়ে যায় তাহলে এখনই সোনা কিনে রাখা ভাল। কিন্তু সোনার দাম আজ কোথায় দাঁড়াল জানেন কি? চলুন দেখে নেওয়া যাক।
২৪ ক্যারেট সোনার দাম
প্রতি গ্রামে ৫ টাকা দাম বেড়েছে ২৪ ক্যারেট খাঁটি সোনার। অর্থাৎ, গতকাল যে সোনার গ্রাম প্রতি দাম ছিল ১৫ হাজার ৮৭৮ টাকা, সেই সোনার দাম আজ অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি হয়েছে ১৫ হাজার ৮৮৩ টাকা। অর্থাৎ ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৮ হাজার ৮৩০ টাকায়।
২২ ক্যারেট সোনার দাম
দাম বেড়েছে গয়নার সোনারও। সোনার গয়না সাধারণত তৈরি হয় ২২ ক্যারেটের হলমার্ক সোনায়। আপনি যদি আজ সোনার গয়না কিনতে যান তাহলে প্রতি গ্রামে ৫ টাকা বেশি আপনাকে দিতে হবে। অর্থাৎ আজ গ্রাম প্রতি সোনার দাম দাঁড়িয়েছে ১৫ হাজার ৯০ টাকায়। অর্থাৎ ১০ গ্রামের দাম হয়েছে ১ লক্ষ ৫০ হাজার ৯০০ টাকা।
আর আপনি যদি সোনার গয়না বিক্রি করতে চান, তাহলে আপনার হতে আসবে আরও কম টাকা। আজ গ্রাম প্রতি আপনি পাবেন ১৪ হাজার ৪৫৩ টাকা। তবে এই দামও গতকালের তুলনায় ৫ টাকা বেড়েছে।
১৮ ক্যারেট সোনার দাম
দাম বেড়েছে ১৮ ক্যারেট সোনারও। প্রতি গ্রামে ৫ টাকা দাম বেড়েছে ১৮ ক্যারেট সোনার। গতকালের দাম ছিল গ্রাম প্রতি ১২ হাজার ৩৮৫ টাকা। আজ সেই দাম দাঁড়িয়েছে ১২ হাজার ৩৯০ টাকা।
রুপোর দাম
আজ দাম বেড়েছে রুপোরও। ১ কেজি রুপোর দাম বেড়েছে ৩ হাজার ৪৬৫ টাকা। গতকাল ১ কেরি রুপোর বারের দাম ছিল ২ লক্ষ ৬৭ হাজার ৬৬০ টাকা। আজ সেই দাম দাঁড়িয়েছে ২ লক্ষ ৭১ হাজার ১১৬ টাকায়।
| সোনা | ওজন | দাম (টাকায়) |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ১৫,৮৮৩ |
| ২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ১৫,০৯০ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ১৪,৪৫৩ |
| ১৮ ক্যারেট | ১ গ্রাম | ১২,৩৯০ |
| রুপো (৯৯৯) | ১ কেজি | ২,৭১,১১৬ |
তবে আপনাকে মনে রাখতে হবে, এই দামটা শুধুমাত্র সোনা ও রুপোর দাম। আপনি যদি গয়না কিনতে যান তাহলে এর সঙ্গে যুক্ত হবে জিএসটি ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি থেকে পাওয়া। সোনা বা রুপোর দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া একাধিক বিষয়ের উপর নির্ভর করে। ফলে, কেনার আগে সব বিষয় যথাযথ ভাবে দেখে নিয়ে তারপর সোনা কিনুন।



Post Comment