‘মুখ বন্ধ রাখার জন্যই মমতার পুরস্কার…’, তৃণমূলের রাজ্যসভার প্রার্থী হিসেবে রাজীব কুমারের নাম ঘোষণা হতেই প্রতিক্রিয়া সুকান্তর

‘মুখ বন্ধ রাখার জন্যই মমতার পুরস্কার…’, তৃণমূলের রাজ্যসভার প্রার্থী হিসেবে রাজীব কুমারের নাম ঘোষণা হতেই প্রতিক্রিয়া সুকান্তর

Last Updated:

TMC Rajya Sabha Candidate List: ‘ঋণ শোধ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়’! তৃণমূলের রাজ্যসভার প্রার্থী হিসেবে প্রাক্তন ডিজির নাম ঘোষণা হতেই প্রতিক্রিয়া সুকান্তর, ‘ ‘রাজীব কুমারের মুখ বন্ধ রাখতেই মমতার পুরস্কার’!

রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী রাজীব কুমার প্রসঙ্গে সুকান্ত মজুমদার
রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী রাজীব কুমার প্রসঙ্গে সুকান্ত মজুমদার

কলকাতা: রাজ্যসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। বাবুল সুপ্রিয়, মানেকা গুরুস্বামী, কোয়েল মল্লিকের মতো তালিকায় রয়েছেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজিপি, রাজীব কুমার। এই প্রসঙ্গে তীব্র কটাক্ষ করে প্রতিক্রিয়া দিলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

সুকান্ত বলেন, “তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় কাকে পাঠাবে পুরোটাই তাঁদের বিষয়। তবে এটা বোঝা যাচ্ছে যে প্রাক্তন আমলা রাজীব কুমারকে, যিনি বাঙালি নন, তাঁকে রাজ্যসভায় পাঠানোর মানে স্পষ্ট হয়ে যাচ্ছে রাজীব কুমার সারদা কাণ্ডে লাল ডায়রি ও অন্যান্য ক্ষেত্রে যে ভূমিকা পালন করেছিলেন তারই ঋণ শোধ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।”

সুকান্ত মজুমদার আরও একধাপ এগিয়ে বলেন, এটা আমি আগেই বুঝতে পেরেছিলাম বলেই ডিজি নিয়ে গান বেঁধেছিলাম। যার জন্য উনি আমার বিরুদ্ধে মামলাও করেছেন। কোনও অসুবিধা নেই যে উনি রাজ্যসভায় যাচ্ছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন রাজীব কুমার মুখ খুললে সমস্যা হবে। তাই তাঁর মুখ বন্ধ করতেই দিলেন পুরস্কার।”

প্রসঙ্গত, শুক্রবার রাজ্যসভার প্রার্থী তালিকা ঘোষণা করে বড় চমক দিল তৃণমূল কংগ্রেস৷ রাজ্যসভার চারটি আসনের জন্য বাবুল সুপ্রিয়, অভিনেত্রী কোয়েল মল্লিক, রাজ্যের প্রাক্তন ডিজি রাজীব কুমার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মেনাকা গুরুস্বামীকে মনোনীত করল রাজ্যের শাসক দল৷

পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার পাঁচটি আসন ফাঁকা রয়েছে৷ বিধায়ক সংখ্যার নিরিখে এর মধ্যে চারটি আসনেই তৃণমূলের জয় নিশ্চিত৷ একটি আসনে প্রার্থী দেওয়ার কথা বিজেপি-র৷ তবে বিজেপি-র হাতে যা বিধায়ক সংখ্যা রয়েছে, তাতে তাদের একটি আসনেই জয় নিশ্চিত৷ ফলে তৃণমূল মনোননীত চারজন প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় যাওয়া কার্যত নিশ্চিত৷

বাংলা খবর/ খবর/কলকাতা/

‘মুখ বন্ধ রাখার জন্যই মমতার পুরস্কার…’, তৃণমূলের রাজ্যসভার প্রার্থী হিসেবে রাজীব কুমারের নাম ঘোষণা হতেই প্রতিক্রিয়া সুকান্তর

Previous post

রাজ্য সরকারের কর্মীদের জন্য বিরাট সুখবর! সর্বোচ্চ ২২ হাজার…‘অ্যাড-হক’ বোনাসের ঘোষণা নবান্নের, গতবারের চেয়ে উর্ধসীমা বেড়ে কত হল?

Next post

ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচে রানের পাহাড় না বোলারদের বাড় বাড়ন্ত, কেমন হবে ইডেনের পিচ?

Post Comment

You May Have Missed