ইজরায়েলের রাস্তায় রয়্যাল এনফিল্ডের দাপট ! মোদি-নেতানিয়াহুর সামনে নজর কাড়ল ‘গোয়ান ক্লাসিক
PM Modi Netanyahu Meet : রয়্যাল এনফিল্ড (Royal Enfield Classic 350) এবার ইজরায়েলে। বিশ্বের অন্যতম সেরা ব্র্য়ান্ডের বাইক দেখা গেল মোদি-নেতানিয়াহুর সামনে। যার ফলে বেড়ে গেল রয়্যাল এনফিল্ড ‘গোয়ান ক্লাসিক ৩৫০’ ব্র্যান্ড ভ্যালু। জেনে নিন, কোন ছবি ঘিরে এত জল্পনা শুরু হয়েছে নেটিজেনজের মধ্যে।
সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে এই ছবি
ভারতীয় অটোমোবাইল শিল্পের মুকুটে নয়া পালক! বিশ্ববাজারে রয়্যাল এনফিল্ড (Royal Enfield) এখন আর শুধু একটি বাইক নয়, আস্ত একটা আবেগের নাম। সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবি সেই জনপ্রিয়তাকেই আরও একবার প্রমাণ করল।
মোদির ইজরায়েল সফরে সামনে এসেছে এই ছবি
দুই দিনের ইজরায়েল সফরে গেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তাঁকে একটি রয়্যাল এনফিল্ড ‘গোয়ান ক্লাসিক ৩৫০’ (Goan Classic 350)-এর পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এই ছবি প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় হইচই পড়ে গিয়েছে। বিদেশের মাটিতে ভারতীয় ব্র্যান্ডের এই শক্তিশালী উপস্থিতি গর্বিত করছে দেশবাসীকে।
মিড-সাইজ সেগমেন্টে বিশ্বসেরা রয়্যাল এনফিল্ড
বর্তমানে মিড রেঞ্জের (২৫০সিসি থেকে ৭৫০সিসি) মোটরসাইকেল বাজারে রয়্যাল এনফিল্ড বিশ্বের এক নম্বর কোম্পানি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এশিয়া, ইউরোপ, আমেরিকা থেকে আফ্রিকা—সর্বত্রই রাজত্ব করছে এই ব্র্যান্ডটি। বিশেষ করে হান্টার ৩৫০, সুপার মিটিওর ৬৫০, শটগান ৬৫০ এবং হিমালয়ান ৪৫০-এর মতো মডেলগুলোর চাহিদা তুঙ্গে। ইজরায়েলের বাজারেও রয়্যাল এনফিল্ডের একটি বিশাল ফ্যান বেস তৈরি হয়েছে।
গোয়ান ক্লাসিক ৩৫০: রাজকীয় লুক ও দাম
রয়্যাল এনফিল্ডের এই নতুন গোয়ান ক্লাসিক ৩৫০ মূলত একটি রেট্রো-স্টাইল ‘ববার’ বাইক। সাধারণ ক্লাসিক ৩৫০-এর তুলনায় এটি দেখতে অনেক বেশি স্টাইলিশ এবং নজরকাড়া। এর প্রধান আকর্ষণ হল এর হোয়াইট-ওয়াল টায়ার এবং এপি-হ্যাঙ্গার হ্যান্ডেলবার।
দাম: ভারতে এর সিঙ্গল-টোন ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম প্রায় ₹২.১৯ লক্ষ এবং ডুয়াল-টোন ভ্যারিয়েন্টের দাম প্রায় ₹২.২২ লক্ষ।
ডিজাইন: এতে রয়েছে সিঙ্গেল ও ডুয়াল কালার অপশন এবং আরামদায়ক সিট, যা তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত আকর্ষণীয়।
পাওয়ার, ফিচার এবং মাইলেজ
এই বাইকটিতে শুধু স্টাইল নয়, পারফরম্যান্সের ওপরও জোর দেওয়া হয়েছে:
ইঞ্জিন: ৩৪৯ সিসি, এয়ার-অয়েল কুলড, সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন।
ক্ষমতা: এটি ২০.২ bhp শক্তি এবং ২৭ Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম।
ফিচার: এলইডি লাইট, সেমি-ডিজিটাল মিটার, ১৭০ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং ৭৫০ মিমি নিচু সিট হাইট।
মাইলেজ: কোম্পানির দাবি অনুযায়ী, এই বাইকটি প্রতি লিটারে প্রায় ৩৬ কিমি মাইলেজ দিতে পারে।
প্রধানমন্ত্রী মোদীর এই সফরের ছবি কেবল কূটনৈতিক সম্পর্কই নয়, বরং ‘মেক ইন ইন্ডিয়া’ ব্র্যান্ডের বিশ্বজয়ের গল্পও তুলে ধরল।



Post Comment