Murshidabad News: শহরের ভোলবদলে বড় উদ্যোগ! কান্দির ৩৫ গুরুত্বপূর্ণ পয়েন্টে ফেন্সিংয়ের কাজ শুরু, খুশি বাসিন্দারা

Murshidabad News: শহরের ভোলবদলে বড় উদ্যোগ! কান্দির ৩৫ গুরুত্বপূর্ণ পয়েন্টে ফেন্সিংয়ের কাজ শুরু, খুশি বাসিন্দারা

Last Updated:

Murshidabad News: শহরকে আরও সুন্দর এবং সুরক্ষিত করতে কোমর বেঁধে নামল কান্দি পৌরসভা। শহরের গুরুত্বপূর্ণ ৩৫টি এলাকা চিহ্নিত করে সেখানে আধুনিক ফেন্সিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে একদিকে যেমন শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে, ঠিক তেমনই অনভিপ্রেত দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে।

+

শহরের বিভিন্ন জায়গায় চলছে এই ভাবে ফেন্সিং করার কাজ 

মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: মুর্শিদাবাদ জেলার কান্দি পুরসভার উদ্যোগে চলছে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ। আমার পাড়া আমাদের সমাধানে প্রকল্পের অধীনে কান্দি পুরসভার তিন নম্বর, ১১ নম্বর ওয়ার্ডে অবস্থিত একটি পুকুরের ধারে সঠিকভাবে ফেন্সিং করার কাজ করা হল পুরসভার উদ্যোগে। যে কারণে এবার পুর বাসিন্দারা উপকৃত হবেন।

মুর্শিদাবাদ জেলার কান্দি পুরসভা। বর্তমানে ১৮ টি ওয়ার্ড নিয়ে গঠিত এই পুরসভা। পুর এলাকায় বিভিন্ন ভাবে আমার পাড়া আমাদের সমাধানে কাজ চলছে। সেখানে রাস্তাঘাট বা পানীয় জলের বাইরে শহরের মধ্যে রাস্তার ধারে অবস্থিত বিভিন্ন পুকুর ও স্বরুপখালির পাশে এই লোহা দিয়ে ফেন্সিং করে বাঁধানো কাজ করা হচ্ছে। বিভিন্ন সময়ে পুকুরে টোটো বা ছোট গাড়ি পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটত। সেই কথা মাথায় রেখেই এলাকার পৌর নাগরিকরা দাবি রেখেছিলেন পুকুর ও ক্যানেলের ধার স্থায়ী ভাবে লোহার গেট দিয়ে বাঁধানোর জন্য। অবশেষে সেই কাজ সম্পন্ন করা হল।

পুরনাগরিকরা জানিয়েছেন, কান্দি পুরসভা একটি ডি ক্যাটাগরি পুরসভা। তবে এই পুরসভাতে বর্তমানে যেভাবে পুকুর ও স্বরূপখালি ধার বাঁধানোর কাজ চলছে তাতে পুরনাগরিকরা উপকৃত হবেন।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

কান্দি পুরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক জানিয়েছেন, কান্দি পৌরসভার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডে পুকুর ধার, ক্যানেলের পাশ-সহ বিভিন্ন এলাকাতে এই ফেন্সিংয়ের কাজ চলছে। শহরবাসী দাবিকে মান্যতা দিয়েই শহরের ৩৫টি জায়গায় এই ফেন্সিং কাজ চলছে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

Murshidabad News: শহরের ভোলবদলে বড় উদ্যোগ! কান্দির ৩৫ গুরুত্বপূর্ণ পয়েন্টে ফেন্সিংয়ের কাজ শুরু, খুশি বাসিন্দারা

Previous post

Madhyamik Examination 2026: ​হাত ছাড়লেন বাবা, হাল ছাড়ল না মেয়ে, মর্গে বাবার দেহ রেখে অঙ্ক পরীক্ষায় নাসিমা! হতবাক সবাই!

Next post

Murshidabad University: ঐতিহাসিক জয়! রাজা কৃষ্ণনাথের নাম যুক্ত হল মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে, খুশির জোয়ার জেলাজুড়ে

Post Comment

You May Have Missed