হস্টেলের বিছানায় পড়ে দেহ, রহস্যমৃত্যু ডাক্তারি পড়ুয়ার ! মর্মান্তিক ঘটনা কল্যাণী JNM হাসপাতাল

হস্টেলের বিছানায় পড়ে দেহ, রহস্যমৃত্যু ডাক্তারি পড়ুয়ার ! মর্মান্তিক ঘটনা কল্যাণী JNM হাসপাতাল

সমীরণ পাল, নদিয়া: নদিয়ার কল্যাণী জেএনএম হাসপাতালের হস্টেল থেকে ডাক্তারি পড়ুয়ার মৃতদেহ উদ্ধার! নদিয়ার কল্যাণী জেএনএম হাসপাতালের জুনিয়র বয়েজ হস্টেলের ঘর থেকে ফাইনাল বর্ষের এক ছাত্রের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ছাত্রের নাম পুলক হালদার। কল্যাণী জেএনএম হাসপাতাল ও মেডিক্যাল কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র পুলক। বাড়ি দক্ষিণ ২৪ পরগণার মগরাহাটের ধামুয়ায়। 

আরও পড়ুন, “অন্তঃসত্ত্বা মহিলাকে মারে গর্ভস্থ সন্তানের মৃত্যু..” ! শিলিগুড়িতে আদিবাসীদের উত্তরকন্যা অভিযানে ধুন্ধুমার, জলকামান-লাঠিচার্জ পুলিশের

জানা গিয়েছে, ২০ তারিখ হোস্টেলের ক্যান্টিনে খেতে গিয়েছিল। তারপর থেকে ঘর থেকে বেরোননি পুলক। এমনকি ক্যান্টিনেও যাননি।বৃহস্পতিবার দুপুরে পুলকের রুম থেকে পচা গন্ধ বের হয়। গন্ধ পেয়ে হস্টেলের ছাত্ররা হাসপাতাল ও কলেজ কর্তৃপক্ষকে খবর দেন। হাসপাতাল কর্তৃপক্ষ ও কল্যাণী থানার পুলিশ দরজা ভেঙে দেখতে পান বিছানায় মৃত অবস্থায় পড়ে রয়েছেন পুলক। পুলিশ দেহটি উদ্ধার করে।

জানা গিয়েছে, রুমে একাই থাকতেন পুলক। সামনের মাসে ৫ তারিখ থেকে পরীক্ষা শুরু। তার আগেই মৃত্যু হয় পুলকের। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। মূলত তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ।খবর দেওয়া হয়েছে বাড়িতে। এবং মৃতদেহ ইতিমধ্যেই মর্গে পাঠানো হয়েছে।এবং তাঁর পরিবারের সদস্যরা এলেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।  

তবে শেষ অবধি পাওয়া খবর, কল্যাণী জেএনএম হাসপাতাল ও মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল জানিয়েছেন যে, এখনও পর্যন্ত তাঁদের কাছে এই ব্যাপারে স্পষ্ট কোনও ধারণা নেই। 

 

Previous post

ইচ্ছেমতো টাকা ওড়ানো নয়, রাজনৈতিক দলের ভোটের খরচের সীমা বেঁধে দিতে আর্জি, নোটিস সুপ্রিম কোর্টের

Next post

India-Bangladesh Bus: প্রায় দেড় বছর বন্ধ থাকার পর আবার চালু! ফের শুরু হল ভারত-বাংলাদেশ মৈত্রী বাস পরিষেবা

Post Comment

You May Have Missed