ইজরায়েলের ক্যানেসেত সম্মান পেলেন মোদি, আর কোন কোন পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে?

ইজরায়েলের ক্যানেসেত সম্মান পেলেন মোদি, আর কোন কোন পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে?

Show Quick Read

Key points generated by AI, verified by newsroom

২ দিনের সফরে ইজরায়েল গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই সফরেই তাঁর হাতে ক্যানেসেত পুরস্কার তুলে দিল ইজরায়েলের পার্লামেন্ট। বিশ্বের প্রথম নেতা হিসাবে ইজরায়েলের পার্লামেন্টের সর্বোচ্চ সম্মান এই ক্যানেসেত মেডেল। ভারত ও ইজরায়েলের মধ্যে কৌশলগত সম্পর্কে জোরদার করার পিছনে ব্যতিক্রমী অবদান রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আর সেই অবদানের স্বীকৃতি হিসাবেই এই মেডেল পেলেন তিনি।

ইজরায়েল ও ইহুদিদের প্রতি উল্লেখযোগ্য অবদানের জন্য যে কোনও ব্যক্তিকে এই ক্যানেসেত মেডেল দেওয়া হয়ে থাকে। ইজরায়েলের পার্লামেন্ট যাকে ক্যানেসেত  বলা হয়, সেই ক্যানেসেতের স্পিকার এই মেডেল প্রাপকের হতে তুলে দেন। এই মেডেলে ইজরায়েলের প্রতীক, পার্লামেন্ট ভবন ও অধিবেশনরত পার্লামেন্টের ছবি থাকে।

কোন কোন সম্মান পেয়েছেন নরেন্দ্র মোদি?

ভারতের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে এখনও পর্যন্ত মোট ৩০টি সম্মাননা পেয়েছেন নরেন্দ্র মোদি। সবার প্রথম ২০১৬ সালের ৩ এপ্রিল তাঁকে ‘অর্ডার অফ কিং আবদুল আজিজ’ পুরস্কারে সম্মানিত করে সৌদি আরব। এর পর আফগানিস্তান, প্যালেস্টাইন, সংযুক্ত আরব আমিরশাহী, বাহরিন, আমেরিকা সহ একাধিক দেশ সম্মান প্রদান করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

ক্রমিক নম্বর তারিখ দেশ পুরস্কারের নাম
০৩.০৪.১৬ সৌদি আরব অর্ডার অফ কিং আবদুল আজিজ
০৪.০৬.১৬  আফগানিস্তান স্টেট অর্ডার অফ গাজি আমির আবদুল্লা খান
১০.০২.১৮  প্যালেস্টাইন গ্র্যান্ড কলার অফ দ্যা স্টেট অফ প্যালেস্টাইন
০৩.১০.১৮  রাষ্ট্রপুঞ্জ ইউএন চ্যাম্পিয়ন অফ দ্যা আর্থ অ্যাওয়ার্ড
০৪.০৪.১৯  সংযুক্ত আরব আমিরশাহী অর্ডার অফ জায়েদ
০৮.০৬.১৯  মলদ্বীপ অর্ডার অফ দ্যা ডিসটিংগুইসড রুল অফ ইজউদ্দিন
২৪.০৮.১৯  বাহরিন কিং হামাদ অর্ডার অফ দ্যা রেনেসাঁ
২১.১২.২০  আমেরিকা লিজিয়ন অফ মেরিট
১৪.১২.২১  ভুটান অর্ডার অফ ড্রাগন কিং
১০ ২২.০৫.২৩  পাপুয়া নিউ গিনি অর্ডার অফ লোগোহু 
১১ ২২.০৫.২৩  ফিজি অর্ডার অফ ফিজি
১২ ২৫.০৬.২৩  মিশর অর্ডার অফ নাইল
১৩ ১৩.০৭.২৩  ফ্রান্স গ্র্যান্ড ক্রস অফ লিজিয়ন অফ অনর
১৪ ২৫.০৮.২৩  গ্রিস গ্র্যান্ড ক্রস অফ অর্ডার অফ অনর
১৫ ০৯.০৭.২৪  রাশিয়া অর্ডার অফ সেন্ট অ্যানড্রু অ্যাপোস্টল
১৬ ১১.০৭.২৪  নাইজিরিয়া গ্র্যান্ড কমান্ডার অফ দ্যা অর্ডার অফ দ্যা নাইজার
১৭ ২০.১১.২৪  গায়না অর্ডার অফ এক্সেলেন্স
১৮ ২১.১১.২৪  কমনওয়েথ অফ ডমিনিকা ডমিনিকা অ্যাওয়ার্ড অফ অনার
১৯ ২২.১২.২৪  কুয়েত অর্ডার অফ মুবারক আল-কবীর
২০ ০৫.০৩.২৫  বার্বাডোজ অনারারি অর্ডার অফ ফ্রিডম
২১ ১২.০৩.২৫  মরিশাস গ্র্যান্ড কমান্ডার অফ দ্যা অর্ডার অফ দ্যা স্টার অ্যান্ড কি অফ ইন্ডিয়ান ওশান
২২ ০৫.০৪.২৫  শ্রীলঙ্কা শ্রীলঙ্কা মিত্র বিভূষণ 
২৩ ১৬.০৬.২৫  সাইপ্রাস গ্র্যান্ড ক্রস অফ দ্যা অর্ডার অফ মাকারিয়স ৩
২৪ ০২.০৭.২৫  ঘানা অফিসার অফ দ্যা অর্ডার অফ দ্যা স্টার অফ ঘানা
২৫ ০৪.০৭.২৫  ত্রিনিদাদ অ্যান্ড টোবোগো দ্যা অর্ডার অফ দ্যা রিপাবলিক অফ ত্রিনিদাদ অ্যান্ড টোবোগো
২৬ ০৮.০৭.২৫  ব্রাজিল গ্র্যান্ড কলার অফ দ্যা ন্যাশনাল অর্ডার অফ দ্যা সাউদার্ন ক্রস
২৭ ০৯.০৭.২৫  নামিবিয়া অর্ডার অফ দ্যা মোস্ট অ্যানসিয়েন্ট ওয়েলউইটসিয়া মিরাবিলিস
২৮ ১৬.১২.২৫ ইথিওপিয়া গ্রেট অনার নিশান অফ ইথিওপিয়া
২৯ ১৮.১২.২৫ ওমান অর্ডার অফ ওমান
৩০ ২৫.০২.২৬ ইজরায়েল মেডেল অফ ক্যাসেনেত

তথ্যসূত্র: ভারতের বিদেশমন্ত্রক

Previous post

তৃণমূল বিধায়কের সঙ্গে হাওড়াকাণ্ডের অভিযুক্তর ছবি-ভিডিও, বিতর্কে পাল্টা সাফাই শাসক নেতার

Next post

The Park Unizen: বদলে যাবে শহরের আতিথেয়তার সংজ্ঞা, ৬৯টি সার্ভিসড আবাসন নিয়ে ইএম বাইপাসে আত্মপ্রকাশ করছে ‘দ্য পার্ক ইউনিজেন’

Post Comment

You May Have Missed