হাওড়ায় প্রোমোটারকে খুনের পর কীভাবে পালিয়েছিল ২ আততায়ী হারুন ও রোহিত? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় প্রোমোটারকে খুনের পর কীভাবে পালিয়েছিল ২ আততায়ী হারুন ও রোহিত? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

পার্থপ্রতিম ঘোষ, হাওড়া : হাওড়ায় হাড়হিম করা হত্যাকাণ্ডে এখনও অধরা ২ মূল আততায়ী। CCTV ফুটেজ থাকা সত্ত্বেও এখনও অধরা হারুন খান এবং রোহিত হোসেন। প্রোমোটারকে খুনের পরে সেখান থেকে পালায় হারুন এবং রোহিত। প্রথমে একটি বাইককে থামানোর চেষ্টা করে দু’জন, খবর পুলিশ সূত্রে। এরপরে আরেকটি বাইকে চেপে চম্পট দেয় দু’জন। বাইকে করে হাওড়ার অলি-গলি দিয়ে পালায় ২ আততায়ী। বাইক থেকে নেমে ট্যাক্সি করে জোড়াসাঁকোয় পৌঁছয় হারুন এবং রোহিত, খবর পুলিশ সূত্রে।  

হাওড়ায় প্রোমোটারকে খুনের যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা গিয়েছে, ৬ বার গুলি চালানোর পর দৌড়ে পালাচ্ছে ২ আততায়ী হারুন খান এবং রোহিত হোসেন। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ অনুসারে প্রথমে প্রোমোটার সফিক খানের উপর পিছন থেকে গুলি করে রোহিত হোসেন। সফিক মাটিতে লুটিয়ে পড়লে মৃত্যু নিশ্চিত করার জন্য তাঁর উপর ফের গুলি চালায় হারুন খান। গুলিবিদ্ধ হওয়ার আগে রাস্তায় দাঁড়িয়ে একজনের সঙ্গে কথা বলছিলেন সফিক। তাঁর আশপাশের ঘুরঘুর করতে দেখা গিয়েছে হারুন এবং রোহিতকে। তবে তারা যে গুলি চালাবে তা ঘুণাক্ষরেও টের পাওয়া যায়নি। 

সফিককে গুলি করার পর দৌড়ে এলাকা ছেড়ে চম্পট দেয় ২ আততায়ী। এখনও তাদের নাগাল পাওয়া যায়নি। ২ দুষ্কৃতী পালিয়ে গেল কোথায়? যে এলাকায় খুনের ঘটনা ঘটেছিল সেখানে বর্তমানে মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ। ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে পুলিশ। সেখানে দেখা গিয়েছে, সফিককে খুনের পর একটি গলি থেকে দৌড়ে বেরিয়ে আসে হারুন ও রোহিত। তুলনায় একটি ব্যস্ত রাস্তায় এসে পড়ে ২ আততায়ী। একটি বাইককে থামানোর চেষ্টা করা হয়। সেই বাইকটি থামেনি। পরে কিছুটা দৌড়ে এগিয়ে গিয়ে আরেকটি বাইক থামিয়ে তাতে চড়ে বসে হারুন এবং রোহিত। বাইকে করে জিটি রোডের পাশের গলি দিয়ে মূল রাস্তায় এসে ট্যাক্সিতে চড়ে ২ দুষ্কৃতী। চম্পট দেয় কলকাতার জোড়াসাঁকোয়। সেখানেই গা-ঢাকা দিয়েছিল হারুন এবং রোহিত, খবর পুলিশ সূত্রে। 

তারপর থেকে এই ২ আততায়ী কোথায় গেল, তা এখনও জানা যায়নি। যে ৩ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে একজনকে জোড়াসাঁকো থেকেই গ্রেফতার করা হয়েছে। এই তিনজনকে আজ আদালতে পেশ করা হবে বলে খবর। হারুন খান এবং রোহিত হোসেন, হাওড়ার প্রোমোটার সফিক খানকে খুনের ঘটনায় এই ২ মূল অভিযুক্ত বর্তমানে কোথায় গা-ঢাকা দিয়ে রয়েছে তা জানতে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। 

Previous post

Bank Account Frozen: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেলে কী করবেন? সঙ্গে সঙ্গে অ্যাক্সেস পাওয়ার উপায় জানুন

Next post

Petrol Diesel Price: ২৬ ফেব্রুয়ারি পেট্রোল-ডিজেলের নতুন দাম কত? সোনা-রুপোর লেটেস্ট রেট এক নজরে, 26 February Fuel Price Update: Latest Petrol, Diesel, Gold & Silver Rates Today

Post Comment

You May Have Missed