‘কান্তারা’ বিতর্কে আদালতের ভর্ৎসনার মুখে রণবীর সিংহ, শুনতে হল, ‘ক্ষমা চাইলেই সব মিটে যায় না’

‘কান্তারা’ বিতর্কে আদালতের ভর্ৎসনার মুখে রণবীর সিংহ, শুনতে হল, ‘ক্ষমা চাইলেই সব মিটে যায় না’

Show Quick Read

Key points generated by AI, verified by newsroom

কলকাতা: ‘কান্তারা’ (Kantara) বিতর্ক যেন কেটেও কাটছে না! ‘কান্তারা’ ছবির মুখ্য অভিনেতা, ঋষভ শেট্টীকে অনুকরণ করার অভিযোগ উঠেছিল রণবীর সিংহের (Ranveer Singh) বিরুদ্ধে। রণবীর সিংহ নাকি গত বছরের একটি অনুষ্ঠানে ঋষভ শেট্টিকে অনুকরণ করেছিলেন। সিনেমায় দেখানো চামুণ্ডাদেবীর অভিনয় ও সেদিন, সেই মঞ্চে করে দেখিয়েছিলেন রণবীর। এমনকি, চামুণ্ডাদেবীকে ‘মহিলা ভূত’ বলে ও সম্বোধন করেছিলেন রণবীর। সোশ্যাল মিডিয়ায় কয়েক মুহূর্তেই ওই ভিডিও ভাইরাল হয়ে যায়। আর তারপরেই সাধারণ মানুষের তীব্র প্রতিবাদ আছড়ে পড়ে রণবীর সিংহের উপরে। অভিযোগ ওঠে, ঋষভকে অপমানের পাশাপাশি রণবীর ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে।

রণবীরের বিরুদ্ধে এই অভিযোগের জল গড়িয়েছে আদালত পর্যন্ত। মঙ্গলবার এই মামলার শুনানি ছিল। বিচারপতি এম নাগপ্রসন্ন এই কথা স্পষ্ট করে দেন যে, ধর্মীয় বিশ্বাস ও ভাবনা নিয়ে উপহাস করার কোনও ক্ষমতা রণবীর সিংহের নেই, যে যত বড় তারকাই হোন না কেন! এদিন বিচারপতি সাফ বলেন, ‘আপনি একজন খ্যাতনামা তারকা। সাধারণ মানুষের ওপর আপনার প্রভাব যথেষ্ট বেশি। আর ঠিক সেই কারণেই আপনার দায়িত্ব ও অনেক বেশি। আপনাকে আরও দ্বায়িত্বশীল হতে হবে।’ বিচারপতি আরও বলেন, আগামীদিনে রণবীর সিংহকে কিছু বলার আগে আরও সতর্ক, আরও দায়িত্বশীল হতে হবে। জানতে হবে, কাকে নিয়ে কথা বলছেন রণবীর। কোনও দেবীকে, যে কোনও শর্তেই ‘ভূত’ বলে সম্বোধন করা যায় না। বিচারপতি আরও বলেন, ‘ক্ষমা চাইলেই সবটা মিটে যায় না। মানুষ হয়তো ভুলে যায়, কিন্তু ইন্টারনেট সমস্ত মনে রাখে।’ শুধুমাত্র ধর্মীয় ভাবাবেগে আঘাতই নয়, নিজে একজন অভিনেতা হয়ে, আরেকজন অভিনেতাকে অনুকরণ করার জন্য সমালোচিত ও হয়েছেন রণবীর।

প্রসঙ্গত, কেরিয়ারের দিক থেকেও সমস্যায় পড়েছেন রণবীর। ‘ধুরন্ধর’ (Dhurandhar)-এর সাফল্যের পরেই নাকি বদল এসেছে রণবীর সিংহের চরিত্রে। তিনি নাকি আরও বেছে বেছে ছবি করছেন। আর সেই বেছে ছবি করার জেরেই নাকি রণবীরের তালিকা থেকে বাদ পড়েছে, ‘ডন ৩’ (Don 3)। সমস্ত পরিকল্পনা হয়ে যাওয়ার পরেও ‘ডন ৩’-তে অভিনয় করতে নারাজ রণবীর সিংহ। আর সেই কারণেই, ফারহান আখতারের (Farhan Akhtar) প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্টের তরফ থেকে রণবীরের কাছ থেকে ক্ষতিপূরণ হিসেবে দাবি করা হয়েছিল কোটি কোটি টাকা!

রিপোর্ট অনুযায়ী, রণবীরের এই সিনেমা ছেড়ে বেরিয়ে যাওয়ার কারণে নাকি বড় ক্ষতির মুখে পড়েছে এক্সেল এন্টারটেইনমেন্ট। আর সেই কারণেই এক্সেল এন্টারটেইনমেন্ট এই ক্ষতির জন্য, ক্ষতিপূরণ হিসেবে অভিনেতার কাছে ৪০ কোটি টাকা চেয়েছে। রণবীর প্রাথমিকভাবে এই টাকা দিতে রাজি না থাকলেও, পরবর্তীতে রণবীর আংশিক টাকা দিতে রাজি হয়েছেন। তবে আংশিক টাকা নিতে রাজি নন ফারহান। তিনি আদালতের পরামর্শ নেবেন বলে জানিয়েছেন।

Post Comment

You May Have Missed