Newtown Shapoorji Water Problem: পানীয় জলের সমস্যায় তুমুল উত্তেজনা শাপুর্জি আবাসনে, বিক্ষোভের মাঝেই মারধরের অভিযোগ! ঘটনাস্থলে পুলিশ

Newtown Shapoorji Water Problem: পানীয় জলের সমস্যায় তুমুল উত্তেজনা শাপুর্জি আবাসনে, বিক্ষোভের মাঝেই মারধরের অভিযোগ! ঘটনাস্থলে পুলিশ

Last Updated:

Newtown Shapoorji Water Problem: বিশুদ্ধ পানীয় জলের দাবিতে ফের উত্তাল হয়ে উঠল নিউটাউনের শাপুর্জি আবাসনের ই ব্লক। রাতে শুরু হয় বিক্ষোভ, ঘটনাস্থলে পুলিশ। কিছুদিন আগেও একই সমস্যার অভিযোগ উঠেছিল অভিজাত আবাসনে।

শাপুর্জিতে জলের দাবিতে বিক্ষোভ (ফাইল ছবি)
শাপুর্জিতে জলের দাবিতে বিক্ষোভ (ফাইল ছবি)

কলকাতা: ফের জলের সমস্যায় উত্তাল নিউটাউন-রাজারহাটের শাপুর্জি আবাসনের ই ব্লক। মেইনটেনেন্স আধিকারিক ও পুলিশকে ঘিরে বিক্ষোভ আবাসিকদের। চলতি মাসের ৮ তারিখ থেকে জলের সমস্যা দেখা দিলেও এখনও তার কোনও সুরাহা করতে পারেনি কর্তৃপক্ষ বলে অভিযোগ বাসিন্দাদের।

বিশুদ্ধ পানীয় জলের দাবিতে ফের উত্তাল হয়ে উঠল নিউটাউনের শাপুর্জি আবাসনের ই ব্লকে। দূষিত জলের কারণে বাসিন্দাদের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন ক্ষুব্ধ আবাসিকরা। ঘটনাস্থলে টেকনো সিটি থানার পুলিশ আসলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ। শাপুর্জি আবাসনের ই ব্লকে জলের সমস্যা দীর্ঘদিনের।

আরও পড়ুন: জয়েন্টের পর কোথায় ভর্তি হবেন? NIRF Ranking-এ দেশের সেরা ১০ বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের হদিশ রইল

কয়েকজনকে হাসপাতালেও ভর্তি করতে হয়েছে। এরপর মেইনটেনেন্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা স্বীকার করে নেয় যে, জলে এখনও ব্যাকটেরিয়া রয়েছে। এরপরই তড়িঘড়ি জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। কর্তৃপক্ষের এই গাফিলতি ও মিথ্যা আশ্বাসে ক্ষোভের আগুন জ্বলে ওঠে আবাসনে। ক্ষুব্ধ বাসিন্দারা মেইনটেনেন্স আফকারিকদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন চলে। আবাসিকদের দাবি, অবিলম্বে জলের সমস্যার স্থায়ী সমাধান করতে হবে এবং মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।শাপুর্জি আবাসনে গেট বন্ধ করে ভিতরে মেনটেনেন্স কর্তৃপক্ষের মারধর করা হয় বলে অভিযোগ।

অনুপ চক্রবর্তী

বাংলা খবর/ খবর/কলকাতা/

Newtown Shapoorji Water Problem: পানীয় জলের সমস্যায় তুমুল উত্তেজনা শাপুর্জি আবাসনে, বিক্ষোভের মাঝেই মারধরের অভিযোগ! ঘটনাস্থলে পুলিশ

Post Comment

You May Have Missed