Tulaipanji Rice: সদ্য মিলেছে ‘হেরিটেজ’ তকমা! বাংলার গর্বের তুলাইপাঞ্জি, কী এর বিশেষত্ব

Tulaipanji Rice: সদ্য মিলেছে ‘হেরিটেজ’ তকমা! বাংলার গর্বের তুলাইপাঞ্জি, কী এর বিশেষত্ব

Last Updated:

Tulaipanji Rice: সম্প্রতি বিশ্ব দরবারে বাংলার নাম উজ্জ্বল করেছে তিন সুগন্ধি চাল, তুলাইপাঞ্জি, গোবিন্দভোগ ও কনকচূড়। রাষ্ট্রপুঞ্জের ‘হেরিটেজ’ তকমাপ্রাপ্ত তুলাইপাঞ্জি চালের বিশেষত্ব কী?

তুলাইপাঞ্জি চাল
তুলাইপাঞ্জি চাল

উত্তর দিনাজপুরঃ উত্তর দিনাজপুর সহ সমগ্র বাংলার গর্বের তুলাইপাঞ্জি চাল। সম্প্রতি তুলাইপাঞ্জি, গোবিন্দভোগ ও কনকচূড় চালকে রাষ্ট্রপুঞ্জ ‘হেরিটেজ’ তকমা দিয়েছে। ফলে বিশ্ব দরবারে উজ্জ্বল হয়েছে বাংলা সহ ভারতের নাম। এরপর থেকেই এই চালগুলি নিয়ে মানুষের আগ্রহ বেড়েছে। তুলাইপাঞ্জির বিশেষত্ব কী?

সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের খাদ্য ও কৃষি সংগঠনের তরফে বাংলার তিন সুগন্ধি চালকে খাদ্য ও সংস্কৃতির ‘হেরিটেজ’ তকমা প্রদান করা হয়েছে। এই তিন চালের মধ্যে অন্যতম তুলাইপাঞ্জি। এই বিশেষ ধরনের চাল মূলত উত্তর দিনাজপুরে চাষ করা হয়।

অনন্য সুগন্ধের জন্য তুলাইপাঞ্জি বিশ্ববিখ্যাত।

একদিকে রাষ্ট্রপুঞ্জ কর্তৃক পাওয়া ‘হেরিটেজ’ তকমা, অন্যদিকে অনন্য সুগন্ধ- দুইয়ের মিশেলে তুলাইপাঞ্জি অনন্য, একথা বুঝতে অসুবিধা হয় না। এছাড়া ইতিমধ্যেই রেলের তরফ থেকে এই চালকে আরও ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নিউ কোচবিহার, জলপাইগুড়ি রোড সহ উত্তরবঙ্গের বেশ কিছু স্টেশনে থাকা কোচ রেস্তোরাঁয় এই চালের ভাত পরিবেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে উত্তর দিনাজপুরের গণ্ডি পেরিয়ে এই চালের বিস্তৃতি আরও বাড়ছে। আগামীদিনে তুলাইপাঞ্জি আরও অনেক মানুষের কাছে পরিচিত ও পছন্দের হয়ে উঠবে বলেই আশা করা হচ্ছে।

Post Comment

You May Have Missed