Sunflower Cultivation Tips: সুন্দরবনের নোনা মাটিতেই সূর্যমুখী চাষে বাম্পার ফলন! মোটা লাভের মুখ দেখতে চান আপনিও? রইল ‘সিক্রেট টিপস’

Sunflower Cultivation Tips: সুন্দরবনের নোনা মাটিতেই সূর্যমুখী চাষে বাম্পার ফলন! মোটা লাভের মুখ দেখতে চান আপনিও? রইল ‘সিক্রেট টিপস’

Last Updated:

South 24 Parganas Sunflower Cultivation Tips: সুন্দরবনের নোনা জমিতেই এখন সোনার ফসল! হেক্টর হেক্টর জমিতে ফুটে থাকা সূর্যমুখী চাষিদের জীবনে নতুন আশার আলো নিয়ে এসেছে। ধান চাষের পর পড়ে থাকা নোনা জমিতে কীভাবে বিজ্ঞানসম্মত উপায়ে এই চাষ হচ্ছে এবং বাম্পার ফলন পাওয়ার উপায় কী? দেখে নিন বিস্তারিত।

+

সূর্যমুখী চাষের গোপন কৌশল, যা চাষিদের দেবে অধিক লাভ

সুন্দরবন, সুমন সাহা: সুন্দরবনের মাটিতে নোনা জলে প্রভাবে অনেক সময় চাষবাসের ক্ষতির সম্মুখীন হতে হয়। ধান চাষের পরবর্তী সময়ে যদি এই চাষ করেন তাহলে জমিতে নোনা ভাব কাটিয়ে ও জৈব সারের প্রয়োজনীয়তা বৃদ্ধি করে। তাই অল্প খরচে অধিক ফলন ফলিয়ে অভিনব পদ্ধতিতে চাষ করে লাভবান হতে পারে কৃষকরা।

প্রাকৃতিকভাবে লবণাক্ত মাটির জন্য সুন্দরবন অঞ্চলে সূর্যমুখী চাষের জন্য খুব একটা উপযুক্ত নয় বলেই ধারণা ছিল বহুদিন। কিন্তু সেই ধারণা ভেঙে দিয়েছেন এলাকার কিছু উদ্যমী কৃষক। তারা প্রমাণ করে দিয়েছেন উপযুক্ত যত্ন, সঠিক বীজ এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করলে এই প্রতিকূল মাটিতেও সূর্যমুখী চাষ সম্ভব। সুন্দরবনের বুকে গড়ে উঠছে রঙিন ফুলের বাগান। সাধারণত বিভিন্ন ধরনের ফুল আমরা দেখতে পাই। তার মধ্যে অন্যতম এই সূর্যমুখী ফুল। শুধু সৌন্দর্যের কাজ নয়, তার সঙ্গে সূর্যমুখী তেল আমাদের অনেকটাই স্বাস্থ্যসম্মত খাদ্যের তেলের উপযোগী। আর এই চাষে নজর কাড়ছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর, কুলতলী, দক্ষিণ বারাসাত, বারুইপুর এই সমস্ত এলাকায়।

এখানেই সফলভাবে চাষ হচ্ছে সূর্যমুখীর। আর এই চাষ দেখে আনন্দে মেতে উঠেছেন স্থানীয় মানুষ। মাঠে মাঠে একের পরে সূর্যমুখী গাছে ফুল ফুটে রঙিন হয়ে আছে এলাকা। দক্ষিণ ২৪ পরগনা হয়ে উঠেছে ফুলের এক নতুন উপত্যকা।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

তবে সমস্যা একটাই সুন্দরবনের প্রতি বছর কখনও ঘূর্ণিঝড়, কখনও অতিবৃষ্টি, আবার কখনও কীটপতঙ্গের আক্রমণে প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হয় কৃষকদের। যার কারণে চাষীদের আর্থিকভাবে ক্ষতির মুখেও পড়তে হয়। যদিও এই জেলাতে বর্তমানে সূর্যমুখী চাষ হচ্ছে এবং সহজেই বাজারে পাওয়া যাবে। এর ফলে কৃষকদের আয় যেমন বাড়ছে, তেমনই ফুলপ্রেমী মানুষরা পাচ্ছেন নতুন শৌখিন মনোভাব।

Post Comment

You May Have Missed