সন্তান হওয়ার পরে প্রথমবার প্রকাশ্যে এলেন ক্যাটরিনা, পাপারাৎজিদের দেখে কী করলেন তিনি?

সন্তান হওয়ার পরে প্রথমবার প্রকাশ্যে এলেন ক্যাটরিনা, পাপারাৎজিদের দেখে কী করলেন তিনি?

Show Quick Read

Key points generated by AI, verified by newsroom

কলকাতা:  মা হওয়ার পর থেকে কার্যত অন্তরালেই রয়েছেন তিনি। অভিনয় থেকে দূরে, নিজের মতো করেই একরত্তিকে সামলাচ্ছেন তিনি, পাশাপাশি সামলাচ্ছেন তাঁর ব্যবসা ও। তবে ক্যামেরার সামনে দেখা যায়নি তাঁকে। গর্ভবতী হওয়ার পর থেকেই কাজ থেকে বিরতি নিয়েছেন ক্যাটরিনা। গর্ভাবস্থা ও তাঁর সন্তানের সঙ্গে কাটানো মুহূর্তগুলো উপভোগ করতে চেয়েছিলেন তিনি। সেই মতোই কাজ থেকে বিরতি নিয়েছেন ক্যাটরিনা। তবে এবার, সন্তান হওয়ার পরে প্রথমবার প্রকাশ্যে এলেন ক্যাটরিনা, আর সেই মুহূর্ত ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।

ক্যাটরিনার যে ভিডিও প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা যাচ্ছে একটি মাস্ক পরে ক্যাটরিনা রাস্তা দিয়ে হেঁটে এসে গাড়িতে উঠছেন। সঙ্গে রয়েছেন তাঁর সেলিব্রিটি ফিটনেস ট্রেনার ইয়াসমিন করাচিওয়ালাও। ক্যাটরিনা হেঁটে এসে গাড়িতে ওঠেন আর তার আগে পাপারাৎজিদের জন্য পোজ ও দেন। মা হওয়ার পরেও ফিটনেসের দিকে নজর রেখেছেন ক্যাটরিনা। সেটা তাঁর সদ্য শেয়ার করা ভিডিও দেখেই বোঝা যায়। নিয়মিত শরীরচর্চা করছেন তিনি। অনুরাগীদের আশা, তিনি তাড়াতাড়িই অভিনয়ে ফিরবেন।

সন্তান জন্মের পরে, নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে নিজের কোনও খবর শেয়ার করে নেননি ক্যাটরিনা। সদ্যই নিজের অ্যাকাউন্ট থেকে ক্যাটরিনার সঙ্গে একটি ছবি শেয়ার করে নেন ভিকি। তাঁদের বিয়ের ৪ বছর পূর্তিতে সোশ্যাল মিডিয়ায় ক্যাটরিনার সঙ্গে একটি ছবি শেয়ার করে নিয়েছিলেন ভিকি। সেখানে অনেকেই ক্যাটরিনাকে দেখে বলেছিলেন, মা হওয়ার পরে অভিনেত্রীকে দেখতে অনেকটাই বদলে গিয়েছে। তবে তাঁর মুখে যেন ঝলমল করছে মাতৃত্বের আভা। 

সোশ্যাল মিডিয়ায় ছেলের ছবি ও নাম সদ্যই শেয়ার করে নিয়েছেন ভিকি আর ক্যাটরিনা। সোশ্যাল মিডিয়ায় অভিনেতা আর অভিনেত্রীর ছেলের প্রথম ছবিতে শুভেচ্ছা আর ভালবাসা উপচে পড়েছে। পরিণীতি চোপড়া লিখেছেন, ‘আমার ছোট্ট নতুন বন্ধু এসে গিয়েছে।’ অনেকে আবার কেবলই ভালবাসার চিহ্ন শেয়ার করে নিয়েছেন। অনেকে লিখেছেন, ‘খুব ভাল খবর। আমাদের দুনিয়ায় স্বাগত বিহান। খুব ভাল থেকো। ঈশ্বর আশীর্বাদ করুন।’ অনেকে আবার লিখেছেন, কীইই মিষ্টি একটা ছবি। বিহানের খুব ভাল হোক। তোমরা সবাই ভীষণ ভাল থাকো।’ ভিকি কৌশল ছবির কাজ করলেও, বেশ অনেকদিন রুপোলি পর্দা থেকে দূরে ক্যাটরিনা। তবে তাঁর কাছে একাধিক কাজ রয়েছে। কবে অভিনেত্রী আবার সেই সমস্ত কাজ নিয়ে পর্দায় ফিরবেন, সেই অপেক্ষায় দর্শকেরা।

Post Comment

You May Have Missed