Nadia News: ইসকন ঘুরতে এসে চরম বিপর্যয়, স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেলেন দেরাদুনের যুবক! বন্ধুরা প্রথমে বুঝতেই পারল না

Nadia News: ইসকন ঘুরতে এসে চরম বিপর্যয়, স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেলেন দেরাদুনের যুবক! বন্ধুরা প্রথমে বুঝতেই পারল না

Last Updated:

Nadia News: দেরাদুন থেকে নবদ্বীপে ইসকনে এসেছিলেন এক ভক্ত। কিন্তু গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলেন ওই ভক্ত। বন্ধুরা প্রথমে ভেবেছিলেন তিনি হয়ত ডুব দিচ্ছেন। আর যখন বুঝলেন, তখন দেরি হয়ে গিয়েছে অনেকটা।

ঘটনাস্থলে স্থানীয় মানুষজন এবং পুলিশ, প্রশাসনের কর্মীরা
ঘটনাস্থলে স্থানীয় মানুষজন এবং পুলিশ, প্রশাসনের কর্মীরা

নবদ্বীপ, নদিয়া, মৈনাক দেবনাথ: নবদ্বীপে গঙ্গায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেলেন ইসকনের এক ভক্ত! ঘটনাস্থলে হাজির হয়েছেন সিভিল ডিফেন্স ও পুলিশ কর্মীরা। গঙ্গায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে গিয়েছেন ওই ভক্ত। চাঞ্চল্যকর ঘটনা নদিয়ার নবদ্বীপ শহরের উত্তরাঞ্চল প্রাচীন মায়াপুর জগন্নাথ মন্দির সংগ্লগ্ন গঙ্গায়।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার পুলিশ ও সিভিল ডিফেন্স এর কর্মীরা।  ইসকনের সিকিউরিটি ইনচার্জ ভক্তি স্বরূপ দাস জানান, ইসকনের যে নবদ্বীপ মন্ডল পরিক্রমা চলছে সাতটা গ্রুপের মাধ্যমে, তার জন্য সোমবার ইন্টারন্যাশনাল গ্রুপ নবদ্বীপ প্রতাপনগর এলাকায় আসে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

তিনি আরও বলেন, কিন্তু বিজয় আগেই জলে নেমে যায়। জলের গভীরতা বুঝে উঠতে পারেনি। অসাবধানতায় জলে তলিয়ে যায়। কিন্তু সকলে প্রথমে ভেবেছিলাম জলে ডুব দিচ্ছে। কিন্তু পরে বোঝা যায় সে জলে তলিয়ে গিয়েছে।” ঘটনার পর থেকে প্রায় দু’ঘন্টা খোঁজাখুজি করলেও কোনও হদিশ মেলেনি তলিয়ে যাওয়া ইসকন ভক্তের।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

Nadia News: ইসকন ঘুরতে এসে চরম বিপর্যয়, স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেলেন দেরাদুনের যুবক! বন্ধুরা প্রথমে বুঝতেই পারল না

Previous post

East Bardhaman News: পথ কুকুরের তাড়া খেয়ে প্রাণ গেল সিভিক ভলান্টিয়ারের, পিছন ফিরে তাকাতেই সব শেষ! পরিবারে হাহাকার

Next post

Rongtong Tour: রংটংয়ে বেড়াতে যাচ্ছেন? স্টেশনের ধারে ঐতিহ্যের ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’

Post Comment

You May Have Missed