ফের বিমান দুর্ঘটনা ! টেকঅফের পরেই ভেঙে পড়ল যাত্রীবাহী এয়ার অ্যাম্বুলেন্স, মৃত ৭
নয়াদিল্লি: ফের বিমান দুর্ঘটনা ! সোমবার সন্ধ্যায় রাঁচি বিমানবন্দর থেকে টেকঅফের কিছুটা সময় পরেই দুর্ঘটনার কবলে দিল্লিগামী যাত্রীবাহী এয়ার অ্যাম্বুলেন্স। ওই উড়ানে মোট ৭ জন আরোহী ছিল খবর পাওয়া গিয়েছে। চাতরা জেলার সিমারিয়া থানা এলাকায়, ওই বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছে। শেষ অবধি পাওয়া খবরে ৭ জনেরই মৃত্যু হয়েছে বলে খবর।
প্রাথমিক সূত্রে খবর, সোমবার রাঁচি থেকে দিল্লিতে পৌঁছনোর কথা ছিল ওই এয়ার অ্যাম্বুলেন্সের। এদিন সন্ধ্যা ৭ টা ১১ মিনিটে উড়ে যায়। কিন্তু টেকঅফের কিছুক্ষণের মধ্যেই ওই উড়ানের সঙ্গে এটিসি-র সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সন্ধ্যা ৭ টা ৩৪ মিনিটে ওই এয়ার অ্যাম্বুলেন্স শেষবার কলকাতা বিমানবন্দরের সঙ্গে যোগাযোগে এসেছিল। তারপরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ! এরপরেই উদ্ধারকারী দল ওই উড়ানের খোঁজে নামে। প্রাথমিক সূত্রে জানা গিয়েছিল, সেটি পালামৌ ও লাতেহারের মাঝে হারিয়ে যায়। কিন্তু পরবর্তীতে, চাতরা জেলার সিমারিয়া থানা এলাকায়, মেলে তার ধ্বংসাবশেষ।
ওই এয়ার অ্যাম্বুলেন্সে দুই জন ক্ু মেম্বার সহ মোট ৭ জন আরোহী ছিল বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে দুই জন পাইলট ছিলেন, যাদের নাম যথাক্রমে বিবেক বিকাশ বিলাগত এবং সর্বদীপ সিংহ। ওই এয়ার অ্যাম্বুলেন্সের রোগীর নাম ছিল সঞ্জয় কুমার। দুই জন অ্যাটেনডেন্টের নাম অর্চনা দেবী এবং ধুরু কুমার। এছাড়া ওই এয়ার অ্যাম্বুলেন্সে উপস্থিত ছিলেন চিকিৎসক বিকাশ কুমার গুপ্তা এবং প্যারামেডিক সচিন কুমার মিশ্র।



Post Comment