Teacher Recruitment: আকর্ষণীয় বেতন, জেলার নামী ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষক নিয়োগ, ১০ দিনের মধ্যে আবেদন করুন, রইল বিস্তারিত

Teacher Recruitment: আকর্ষণীয় বেতন, জেলার নামী ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষক নিয়োগ, ১০ দিনের মধ্যে আবেদন করুন, রইল বিস্তারিত

Last Updated:

Teacher Recruitment: আকর্ষণীয় পারিশ্রমিক দেওয়া হবে। যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে বেতন নির্ধারণ করা হবে। আবেদন করতে হলে আগামী ১০ দিনের মধ্যে সম্পূর্ণ জীবনপুঞ্জী ও প্রয়োজনীয় নথিপত্রের প্রত্যায়িত কপি পাঠাতে হবে।

শিক্ষক নিয়োগ
শিক্ষক নিয়োগ

এগরা, মদন মাইতি: শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন? শিক্ষক হওয়ার সুযোগ রয়েছে জেলার এক নামকরা ইংলিশ মিডিয়াম স্কুলে। সি.আই.এস.সি.ই বোর্ড অনুমোদিত এই বিদ্যালয়টি দু’টি বিষয়ে শিক্ষক নিয়োগ করতে চলেছে। ইতিমধ্যেই শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের জন্য এটি সুবর্ণ সুযোগ। বেতনও রয়েছে আকর্ষণীয়। শিক্ষাক্ষেত্রে নিজের ক্যারিয়ার গড়তে ইচ্ছুকদের জন্য এই বিজ্ঞপ্তি গুরুত্বপূর্ণ।

স্থায়ী ও সম্মানজনক পেশা হিসেবে শিক্ষকতাকে বেছে নিতে চান এমন বহু প্রার্থীর কাছে এটি হতে পারে বড় সুযোগ। শিক্ষকতার পেশায় যুক্ত হতে ইচ্ছুক প্রার্থীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। শিক্ষক নিয়োগ করতে চলেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের নামকরা ইংলিশ মিডিয়াম স্কুল, এগরা পাবলিক স্কুল। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, অ্যাকাউন্টেন্সি ও ইকোনমিকস এই দু’টি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক নিয়োগ করা হবে। প্রতিটি বিষয়ে একজন করে মোট দু’জন শিক্ষক নেওয়া হবে। পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক পদে আবেদন করতে হলে সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকা বাধ্যতামূলক। পাশাপাশি বি.এড ডিগ্রি থাকতে হবে।

আরও পড়ুনঃ প্রেসার কুকারে ৫/৭ মিনিটেই বানিয়ে নিন মুচমুচে মুড়ি, মাসের পর মাস থাকবে খাস্তা, জানুন বানানোর পদ্ধতি

শিক্ষাদানের অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে বলে জানান হয়েছে। তবে একটি গুরুত্বপূর্ণ শর্তও রেখেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। আবেদনকারীকে অবশ্যই ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে জানতে হবে। যেহেতু এটি ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠান, তাই শ্রেণিকক্ষে পাঠদান সম্পূর্ণ ইংরেজিতে পরিচালনা করতে হবে। ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগ, ক্লাস প্রেজেন্টেশন এবং একাডেমিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রেও ভাষাগত দক্ষতা বিশেষ গুরুত্ব পাবে।

বাংলা খবর/ খবর/শিক্ষা/

Teacher Recruitment: আকর্ষণীয় বেতন, জেলার নামী ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষক নিয়োগ, ১০ দিনের মধ্যে আবেদন করুন, রইল বিস্তারিত

Previous post

Rongtong Tour: রংটংয়ে বেড়াতে যাচ্ছেন? স্টেশনের ধারে ঐতিহ্যের ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’

Next post

Job Vacancy: মাসে ৪০০০০ টাকা বেতন! খড়গপুর আইআইটিতে চাকরির সুযোগ, আবেদনের খুঁটিনাটি জানুন

Post Comment

You May Have Missed