প্রেম আড়ালে রাখাতেই বিশ্বাসী, বাংলাদেশে অস্থির পরিস্থিতিতে কেমন ছিল সিনেমা? জয়া আহসান এক্সক্লুসিভ
ABP Ananda LIVE | সদ্য মুক্তি পেয়েছে জয়া আহসান (Jaya Ahsan) অভিনীত সিনেমা, ওসিডি (OCD)। এই ছবির মুখ্যভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী। কারোও ছোটবেলা কীভাবে বদলে দিতে পারে তার গোটা জীবনকে, ছোটবেলার কোনও বিশেষ ঘটনাই কী ঘুরিয়ে দিতে পারে জীবনের মোড়, সেই গল্পই পর্দায় তুলে ধরেছে ‘ওসিডি’ ছবিটি। ছবি গল্পের পাশাপাশি জয়া আহসান শোনালেন তাঁর ছোটবেলার অজানা গল্পের কথা। শোনালেন, তাঁরও ছোটবেলার একটি অধ্যায় তাঁকে অনেক শিক্ষা দিয়েছে, বদলে দিয়েছে গোটা জীবনটাই। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি থেকে শুরু করে সেখানকার সিনেমা, খেলা.. সমস্ত পরিস্থিতির কথাই উঠে এল তাঁর কথায়। টলিউডে কোন কোন অভিনেতার বিপরীতে, কেমন চরিত্রে অভিনয় করতে চান তিনি? এবিপি লাইভ বাংলায় (ABP LIve Bangla) অকপট অভিনেত্রী জয়া আহসান। প্রেম আড়ালে রাখাতে বিশ্বাসী,বাংলাদেশে অস্থির পরিস্থিতিতে কেমন ছিল সিনেমা?



Post Comment