Ritwick Chakraborty-Koushani Mukherjee: শহর কলকাতায় নারী নিগ্রহ, শ্রেয়াংশীর ওপর নির্যাতনের বদলা নিতে জোট বেঁধেছেন ঋত্বিক-কৌশানী…

Ritwick Chakraborty-Koushani Mukherjee: শহর কলকাতায় নারী নিগ্রহ, শ্রেয়াংশীর ওপর নির্যাতনের বদলা নিতে জোট বেঁধেছেন ঋত্বিক-কৌশানী…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিলোত্তমার বুকে এক অন্ধকার রহস্যের হাতছানি। মৃগয়ার পরবর্তী অধ্যায় এবার শুরু হচ্ছে কলকাতারই এক অভিজাত অথচ রহস্যময় বাড়িতে। গল্পের কেন্দ্রে শ্রেয়াংশী (অনন্যা ভট্টাচার্য) নামের এক তরুণী, যে নিজের বাড়িতেই ভয়াবহ নির্যাতনের শিকার হয়। আর এই ঘটনার কিনারা করতে কোমর বেঁধে নামছে কলকাতা পুলিশ। পরিচালক অভিরূপ ঘোষের নতুন ছবি ‘মৃগয়া ১.৫’-এর প্রথম ঝলক ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছে।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন- Rituparna Sengupta and Rohit Roy Reunite: ঐশ্বর্য আছে কিন্তু সঙ্গী নেই! একাকীত্বে একে অপরের পাশে ঋতুপর্ণা-রোহিত…

মামলাটি হাতে নেন শোভাবাজার থানার দক্ষ ওসি দেবাঞ্জন দত্ত (ঋত্বিক চক্রবর্তী) এবং সাব-ইন্সপেক্টর জয়িতা সেন (কৌশানী মুখার্জী)। তাঁদের এই কঠিন মিশনে যোগ্য সঙ্গত দিতে থাকছেন এস আই পরিতোষ সাহা (অর্পণ ঘোষাল) এবং অভিজ্ঞ সিনিয়ার অফিসার অগ্নীশ্বর চ্যাটার্জী (মীর)। তদন্ত যত এগোয়, পুলিশ বাহিনী ততই এক ছায়ামানব বা রহস্যময় আততায়ীর জালে জড়িয়ে পড়ে। সেই অপরাধীর বুদ্ধি আর পেশিশক্তির সঙ্গে পুলিশের ক্রমাগত লড়াই-ই এই ছবির মূল আকর্ষণ। শুধু তাই নয়, এই তদন্তের মাঝেই ফিরে আসবে ওসি দেবাঞ্জন দত্তের নিজের জীবনের কিছু অজানা অতীত।

দেবাশিষ দত্তের মূল গল্প অবলম্বনে ছবির চিত্রনাট্য লিখেছেন অরিত্র ব্যানার্জী। রানা মজুমদারের সঙ্গীত এবং শুভদীপ নস্করের ক্যামেরায় এক অন্ধকার কলকাতার রূপ ফুটে উঠবে পর্দায়। অভিনয়ে ঋত্বিক ও কৌশানীর নতুন জুটির পাশাপাশি মীর এবং অর্পণ ঘোষালের উপস্থিতি ছবিতে বাড়তি মাত্রা যোগ করেছে।

আরও পড়ুন- Debolinaa Nandy: ‘অনেক শারীরিক-মানসিক অত্যাচার সয়েছি! শুধু ভালোবাসার জন্য…’, সমাজকেই কাঠগড়ায় তুললেন দেবলীনা!

শহরের বুকে ঘটে যাওয়া এই অপরাধের কি কোনো কূলকিনারা হবে? না কি সেই রহস্যময় আততায়ী টেক্কা দিয়ে বেরিয়ে যাবে পুলিশের চোখে ধুলো দিয়ে? সেই উত্তর মিলবে ‘মৃগয়া ১.৫’-এ।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)



Post Comment

You May Have Missed