আজও কলকাতার তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের কোঠায়, শহরে বজায় শীতের আমেজ
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : শহরে ফের শীতের আমেজ, পারদ ১৪-র ঘরে। কলকাতার সর্বনিম্ন ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। প্রায় ১৪ দিন পর গতকাল তাপমাত্রা নেমেছিল ১৪-র ঘরে। গত ২৪ জানুয়ারি ১৪-র ঘরে ছিল কলকাতার তাপমাত্রা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও শীতের আমেজ। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১১-১৩ ডিগ্রির মধ্যে। আজও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।



Post Comment