Constable Recruitment Case: ১১৭৪৯ শূন্যপদে নম্বর বিভাজন ছাড়াই তালিকা প্রকাশ, পুলিশের কনস্টেবল নিয়োগে রাজ্যের বড় ধাক্কা হাইকোর্টে
Last Updated:
Constable Recruitment Case: পুলিশের কনস্টেবল নিয়োগে বড় ধাক্কা হাইকোর্টে। ১১৭৪৯ কনস্টেবল নিয়োগে মঙ্গলবার বড় নির্দেশ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। ১১৭৪৯ শূন্যপদে নম্বর বিভাজন ছাড়াই তালিকা প্রকাশ করেছে রাজ্য। ৭ দিনে নম্বর বিভাজন-সহ বিশদ তালিকা প্রকাশের নির্দেশ দিল আদালত।
কলকাতা: পুলিশের কনস্টেবল নিয়োগে বড় ধাক্কা হাইকোর্টে। ১১৭৪৯ কনস্টেবল নিয়োগে মঙ্গলবার বড় নির্দেশ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। ১১৭৪৯ শূন্যপদে নম্বর বিভাজন ছাড়াই তালিকা প্রকাশ করেছে রাজ্য। ৭ দিনে নম্বর বিভাজন-সহ বিশদ তালিকা প্রকাশের নির্দেশ দিল আদালত।
গত, ২২ জানুয়ারি শুনানিতে রাজ্য কে নিয়োগ প্রক্রিয়া নিয়ে অবস্থান জানাতে বলে আদালত। মঙ্গলবার রাজ্যের অবস্থান আশ্বস্ত করেনি আদালত কে। মুখবন্ধ খামে বিশদ তালিকা বিচারপতি কে দিতে চায় আদালত। বিচারপতি ভট্টাচার্য সেই আবেদন মঞ্জুর করেনি।
প্রসঙ্গত, লিখিত পরীক্ষার পর ৬০১৭৮ জনকে বাছাই করা হয। কিন্তু ৬০১৭৮ জন বাছাইয়ের নম্বর বিভাজন ও ক্যাটাগরি ভিত্তিক তালিকা প্রকাশ করা হয়নি। ২০২৪ সালের সেই নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করেই মামলা। ৭ দিনের মধ্যে প্রাথমিক তালিকায় জায়গা পাওয়া ৬০১৭৮ জনের বিস্তারিত তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত। নম্বর বিভাজন-সহ তালিকা প্রকাশ করতে হবে। পাশাপাশি ক্যাটেগরি ভিত্তিক(যেমন, মেল, ফিমেল, ওবিসি, এসসি, হোমগার্ড ক্যাটেগরি) তালিকা প্রকাশের নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের।
উল্লেখ্য, আজকের হাইকোর্টের নির্দেশের পর পুরো প্রক্রিয়াটি প্রলম্বিত হবে বলেই আশঙ্কা বিশেষজ্ঞ মহলের। মামলাকারীদের আইনজীবী অনিন্দ্য লাহিড়ী জানান, স্বচ্ছতার প্রশ্নে এই তালিকা প্রকাশ অত্যন্ত জরুরি। বিস্তারিত তালিকা দেখে সকলেই জানতে ও বুঝতে পারবেন কীভাবে নিয়োগ হচ্ছে।
Kolkata,West Bengal
Constable Recruitment Case: ১১৭৪৯ শূন্যপদে নম্বর বিভাজন ছাড়াই তালিকা প্রকাশ, পুলিশের কনস্টেবল নিয়োগে রাজ্যের বড় ধাক্কা হাইকোর্টে




Post Comment