Durgapur Robbery Case: আস্থা, ভরসাকে বুড়ো আঙুল দেখিয়ে বাড়ি সাফ করে দিল পরিচারক! মাথায় হাত বৃদ্ধা মালকিনের

Durgapur Robbery Case: আস্থা, ভরসাকে বুড়ো আঙুল দেখিয়ে বাড়ি সাফ করে দিল পরিচারক! মাথায় হাত বৃদ্ধা মালকিনের

Last Updated:

Durgapur Robbery Case: দীর্ঘ বছরের আস্থা, নির্ভরতা আর নিরাপত্তার অনুভূতিকে কাজে লাগিয়ে চুরির পরিকল্পনা বাড়ির গৃহকর্মীর। বৃদ্ধার বাড়ি সাফ করে পুলিশের জালে ধরা পড়ল বিশ্বস্ত গৃহকর্মী ও তার ভাই।

News18
News18

দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, অর্পণ চক্রবর্তী: বৃদ্ধার বাড়ি সাফ করে পুলিশের জালে ধরা পড়ল বিশ্বস্ত গৃহকর্মী ও তার ভাই। দুর্গাপুরের ফরিদপুর ফাঁড়ি এলাকার ৫৪ ফুট এলাকা জুড়ে এক বৃদ্ধার বাড়িতে চুরির ঘটনায় সামনে এল এমনই চাঞ্চল্যকর তথ্য। গ্রেফতার বাড়ির গৃহকর্মী এবং আরও এক ব্যক্তি। শুক্রবার বিকেলে দুর্গাপুর থানায় সাংবাদিক বৈঠক করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা।

তিনি বলেন, ২৭ ডিসেম্বর চুরির ঘটনাটি ঘটেছিল। বাড়ি থেকে গয়না ও নগদ টাকা খোয়া যাওয়ার অভিযোগ দায়ের করেন বাড়ির মালিক ওই বৃদ্ধা। এরপর আইসি ফরিদপুর ও ওসি দুর্গাপুরের নেতৃত্বে পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত যত এগিয়েছে, ততই স্পষ্ট হয় এই চুরি বাইরের কোনও দুষ্কৃতীর কাজ নয়, বরং ঘরের ভিতরেই গড়ে উঠেছিল চুরির পুরো ছক।

আরও পড়ুনঃ সংঘাত নয়, সহাবস্থান! হাতি ও মানুষের সম্পর্ক নিবিড় করতে উত্তরবঙ্গ দিয়ে শুরু রাজ্যের গজ উৎসব

পুলিশি তদন্তে গ্রেফতার করা হয়েছে সঞ্জয় ওঝা ও তার ভাই শিবনাথ ওঝাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সঞ্জয় ওঝা প্রায় কুড়ি বছর ধরে ওই বৃদ্ধার বাড়িতে বিশ্বস্ত গৃহকর্মী হিসাবে কাজ করতেন। দীর্ঘদিনের সেই আস্থা, নির্ভরতা আর নিরাপত্তার অনুভূতিকে কাজে লাগিয়েই চুরির পরিকল্পনা করেন তিনি। তদন্তের পর পুলিশ উদ্ধার করেছে চুরি যাওয়া সমস্ত সোনা, রুপোর গয়না এবং নগদ ২৪ হাজার টাকা।

Previous post

স্বদেশী ও সুস্থ ভারতের আদর্শ পথে চলে দেশের সেবা : এই হল পতঞ্জলির সংকল্প, দাবি বাবা রামদেবের

Next post

কেকেআর তাঁকে দলে নেওয়ায় প্রবল সমালোচনা, সেই মুস্তাফিজুর রহমানই টি-টোয়েন্টিতে গড়়লেন ইতিহাস

Post Comment

You May Have Missed