Dev: বছরের প্রথমদিনেই মেগাস্টারের মেগাধামাকা! একসঙ্গে ৩ ছবির রিলিজ ঘোষণা দেবের…

Dev: বছরের প্রথমদিনেই মেগাস্টারের মেগাধামাকা! একসঙ্গে ৩ ছবির রিলিজ ঘোষণা দেবের…

জি ২৪ ঘণ্টা ডি়জিটাল ব্যুরো: নতুন বছরের শুরুতেই টলিউডকে বড় উপহার দিলেন মেগাস্টার দেব (Dev)। শুধুমাত্র একটি নয়, বরং তিনটি ব্লকবাস্টার ছবির মুক্তির কথা ঘোষণা করে চমকে দিলেন অনুরাগীদের। টানটান অ্যাকশন, ফ্যামিলি ড্রামা থেকে শুরু করে বাস্তবধর্মী গল্প—সবই থাকছে দেবের এই নতুন ঝুড়িতে।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন- Jeet-Pratim: নতুন নায়ক-নায়িকার সন্ধানে প্রযোজক জিত্‍! বছরের শুরুতেই জোট বাঁধলেন পরিচালক প্রতীমের সঙ্গে…

খাদানের ব্যাপক সাফল্যের পর এই বছরেই পর্দায় ফিরছে শ্যাম মাহাতো। দেবের কয়লা খনি অঞ্চলের গ্যাংস্টার ড্রামা ‘খাদান’ বক্স  অফিসে ব্লকবাস্টার। এবার আসছে সেই ছবির সিক্যুয়েল। আরও বড় ক্যানভাসে, অ্যাকশন আর রোমাঞ্চে ভরপুর হয়ে ‘খাদান ২’ মুক্তি পেতে চলেছে ২০২৬ সালেই। 

শুধু খাদান নয়, আসছে আরেকটি সিক্যুয়েলও। ২০২১ সালে ‘টনিক’ ছবি দিয়ে দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায় বাঙালির ড্রয়িংরুমে জায়গা করে নিয়েছিলেন। সেই ম্যাজিক ফেরাতে এবার আসছে ‘টনিক ২’। সম্পর্কের মায়া আর ভ্রমণের গল্প নিয়ে এই ছবিটিও মুক্তি পাবে এই বছরই। 

এই তালিকায় আরেক নাম অ্যাম্বুলেন্স দাদা (Ambulance Dada)। পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত করিমুল হকের জীবন অবলম্বনে তৈরি হচ্ছে ‘অ্যাম্বুলেন্স দাদা’। এই ছবির মাধ্যমে দেব এক অত্যন্ত সংবেদনশীল ও বাস্তবধর্মী চরিত্রে ধরা দেবেন। ছবিটি মুক্তি পেতে চলেছে ১৪ অগাস্ট। এক সপ্তাহ আগে নিজের জন্মদিনেই সেই ছবির ঘোষণা করেছিলেন দেব। বছরের শুরুতেই দেব জানালেন রিলিজ ডেট। 

আরও পড়ুন- Tollywood: পর্দায় একসঙ্গে রবীন্দ্রনাথ-সুভাষচন্দ্র! বছরের শুরুতেই একগুচ্ছ চমক নিয়ে হাজির পরিচালক শুভ্রজিত্‍…

একসঙ্গে তিনটি বড় ছবির ঘোষণা, দেবের এক বড় ব্যবসায়িক চাল বলেই মনে করছে টলিউড মহল। দেবের এই ঘোষণায় ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় উন্মাদনা তুঙ্গে। সম্প্রতি ছবির রিলিজ ডেট নিয়ে ফিল্ম স্ক্রিনিং কমিটির সঙ্গে মতপার্থক্য তৈরি হয়েছিল দেবের। সেই রেশের মাঝেই একইবছরে তিনটি বড় ছবির ঘোষণা করলেন মেগাস্টার। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)



Previous post

Silver Price: রুপোর বাজারে বিরাট ধস, নতুন বছরে রুপোর দাম কমবে না বাড়বে! কোথায় বিনিয়োগ করবেন? কীভাবে সুবিধা পাবেন জানুন

Next post

বাংলাদেশে ফের আক্রান্ত সংখ্যালঘু হিন্দু, গায়ে আগুন ধরিয়ে দিল উন্মত্তরা,পুকুরে ঝাঁপ খোকন দাসের

Post Comment

You May Have Missed