অমিত শাহের নির্দেশে দায়িত্ব পেয়েই ফর্মে দিলীপ ঘোষ! নির্বাচনের আগেই হুঙ্কার

অমিত শাহের নির্দেশে দায়িত্ব পেয়েই ফর্মে দিলীপ ঘোষ! নির্বাচনের আগেই হুঙ্কার

দিলীপ বলেন, ‘‘অনেক কমিটি হয়েছে আমি তো জানি না। নির্বাচনের বিভিন্ন কমিটি হবে। আমি পুরোপুরি তৈরি৷ তা জানিয়েছি সভাপতিকে। যাঁরা বলছিল দিলীপ তৃণমূলে যাবে তাঁরা আবার নতুন কিছু ভাবুন, নতুন গল্প বানান৷ নতুন কেউ দলে এলে তাকে শিখতে হয়, পার্টি বুঝলেই হল। আমার কাউকে বোঝানোর নেই৷ মাঠে ঘাটে লড়াই করেছি, বিস্তার হয়েছে পার্টির৷ আমি এভাবে কাজে থাকতেই পছন্দ করি৷’’ দিলীপ ঘোষের সক্রিয় হওয়ার প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘‘দিলীপ ঘোষ কৈশোর থেকেই এই সংগঠনের সঙ্গে জড়িয়ে৷ তিনি এতদিন বসেছিলেন না তো, রণকৌশল তৈরি করছিলেন। তিনি কখন মাঠে নামবেন সেটা পার্টি ঠিক করে। দিলীপ ঘোষ একইভাবে মাঠ জুড়ে খেলবে, তিনি বাড়িতে বসে থাকার লোক নয়৷ ১৩ জানুয়ারি শুধু নয় আরও কিছু সভা রয়েছে আমার। দিলীপ ঘোষ থাকতে পারেন।’’

Last Updated: Jan 01, 2026, 23:58 IST

Previous post

বাংলাদেশে ফের আক্রান্ত সংখ্যালঘু হিন্দু, গায়ে আগুন ধরিয়ে দিল উন্মত্তরা,পুকুরে ঝাঁপ খোকন দাসের

Next post

Purulia News: ফের চালু হবে আদ্রা ডিভিশনে বন্ধ ট্রেন, যাত্রীদের সমস্যার সমাধানে আশ্বাস রেল প্রশাসনের

Post Comment

You May Have Missed