সিনিয়র সিটিজেন হচ্ছেন সলমন খান! ফার্মহাউজে পার্টির আয়োজন, দর্শকদের জন্য থাকছে চমক ও?
কলকাতা: আর কয়েক ঘণ্টা পরেই জন্মদিন। দেশের প্রবীণ নাগরিক হতে চলেছেন অভিনেতা সলমন খান (Salman Khan)। বয়স তাঁর কাছে সংখ্যামাত্র! আজ অভিনেতার পানভেলের ফার্মহাউজে হলে অভিনেতার ৬০ বছরের উদযাপন। জন্মদিনের কয়েকটা দিন আগেই সোশ্যাল মিডিয়ায় ঘাম ঝরানোর ছবি পোস্ট করেছিলেন তিনি। সেই ছবি শেয়ার করে তিনি ইঙ্গিত করেছিলেন, বয়স বৃদ্ধি নিয়ে ভাবিত তিনি। আর আজ, আর কিছুক্ষণ পরেই ৬০ বছরে পা দেবেন সলমন, সেই মুহূর্তকে উদযাপন করতে সেখানে উপস্থিত সলমনের প্রিয়জনেরা।
শোনা যাচ্ছে, সলমনের চর্চিত বান্ধবী ইউলিয়া ভান্তুর নাকি অভিনেতার জন্য বিশেষ কিছু আয়োজন করেছেন। সেই কারণেই নাকি এবার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে নয়, পানভেলের খামারবাড়িতেই সলমনের জন্মদিন উদযাপন হবে। তবে সলমনের জন্মদিনের পার্টিতে আর কে কে থাকছেন, তা নিয়ে মুখে কুলুপ সকলেরই। সম্প্রতি বারে বারে মৃত্যুর হুমকি পাচ্ছেন সলমন। নিরাপত্তা আরও জোরদার করতে সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের ব্যালকনি ও জানলায় বসানো হয়েছে বুলেটপ্রুভ কাচ। তবে এবার সলমনকে জন্মদিনে গ্যালাক্সিতে দেখা যাবে কি না, তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। হয়তো গোটা দিনটাই পানভেলের ফার্মহাউজে প্রিয়জনেদের সঙ্গেই কাটাবেন সলমন!
অন্যদিকে, অনুরাগীরা প্রত্যাশা করছেন সলমন নিজের জন্মদিনে ‘ব্যাটেল অফ গালওয়ান’-এর ঝলক প্রকাশ্যে আনবেন সলমন। এই ছবির শ্যুটিং সদ্যই শেষ করেছেন সলমন। অনুরাগীরা প্রত্যাশা করছেন, বিশেষ এই দিনটিই সলমন বেছে নেবেন তাঁর নতুন সিনেমার ঝলক প্রকাশ্যে আনতে। অন্যদিকে, জন্মদিনের কারণে সলমনের বাড়ির সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সদ্যই সোশ্যাল মিডিয়ায় নিজের শরীরচর্চার একটি ছবি শেয়ার করে সলমন লিখেছিলেন, ‘আমায় যদি এরকমই দেখতে লাগত, যখন আমার ৬০ বছর বয়স হত..’ অভিনেতা কি সত্যিই বয়স বাড়া নিয়ে চিন্তিত? সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা অবশ্য তাঁর এই ছবিকে ভীষণ ভালবেসেছেন। অনেকেই বলেছেন, বয়স তাঁর কাছে সংখ্যামাত্র। তাঁকে এমনই দেখতে লাগবে বয়স হলেও।’
অন্যদিকে শোনা যাচ্ছে, সলমনের জন্মদিনেই প্রকাশ্যে আসবে ‘ব্যাটল অফ গলওয়ান’-এর ট্রেলার। এই ছবিটি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। ছবিটির ট্রেলার প্রকাশ্যে এলে আঁচ পাওয়া যাবে, ছবিটির বিষয়বস্তু ও অন্যান্য তথ্য ও। ব্যক্তিগত জীবনেও সমস্যায় রয়েছেন সলমন। বারে বারে খুনের হুমকি পাচ্ছেন তিনি। বিশেষ নিরাপত্তা নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে তাঁকে। তাঁর বাড়ির সামনে গুলি পর্যন্ত চলেছে। এই সমস্ত ঘটনার পরে, সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে নিরাপত্তা বাড়ানোর জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার থেকে সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে আর কোনও বাইরের মানুষ পরিচয়পত্র ছাড়া ঢুকতে পারবেন না বলেই পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। বাসিন্দা ছাড়া, যে ব্যক্তিই গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে আসবেন, তাঁকেই প্রথমে পরিচয়পত্র দেখাতে হবে।



Post Comment