PM Modi News: পাকিস্তানকে আরও জোরাল প্রত্যাঘাত ? NSA-CDS-তিন বাহিনীর প্রধানের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি : ‘অপারেশন সিঁদুরের’ পর থেকে নিয়ন্ত্রণরেখা বরাবর নাগাড়ে গোলাগুলি বর্ষণ করছে পাকিস্তান। পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। এই আবহে ভবিষ্যতে ভারত আরও কীভাবে পাকিস্তানকে পাল্টা জবাব দেবে তা নিয়ে আলোচনার জন্য এদিন জরুরি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সিডিএস জেনারেল অনিল চৌহান ও তিন বাহিনীর প্রধানরা। এর পাশাপাশি সামরিক কমান্ডার এবং কৌশলবিদদের সঙ্গেও এদিন প্রধানমন্ত্রী বিস্তারিত আলোচনা সেরেছেন। সূত্রের খবর, আলোচনায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান, সেনাপ্রধান এবং নৌবাহিনী প্রধানরা।
বিস্তারিত আসছে…
আরও দেখুন



Post Comment