Cooch Behar News: মাথাভাঙায় লেপার্ডের হামলায় জখম ৫! আহতদের দেখতে হাসপাতালে ছুটে এলেন পুরসভার চেয়ারম্যান

Cooch Behar News: মাথাভাঙায় লেপার্ডের হামলায় জখম ৫! আহতদের দেখতে হাসপাতালে ছুটে এলেন পুরসভার চেয়ারম্যান

Last Updated:

Cooch Behar News: রাজ্যের নানা প্রান্তে মাঝেমধ্যেই লেপার্ডের হামলার ঘটনা ঘটে। উত্তরবঙ্গেও প্রায় এই ধরণের ঘটনা ঘটার কথা জানা যায়। সম্প্রতি যেমন মাথাভাঙায় হানা দিয়েছিল লেপার্ড। আহত হন ৫ জন।

আহতরা হাসপাতালে চিকিৎসাধীন
আহতরা হাসপাতালে চিকিৎসাধীন

মাথাভাঙা, কোচবিহার, রাজেশ দাশঃ মাথাভাঙায় হামলা চালিয়েছিল লেপার্ড। এর জেরে জখম হন ৫ জন। বর্তমানে তাঁরা মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এবার তাঁদের দেখতে হাসপাতালে এলেন মাথাভাঙা পুরসভার চেয়ারম্যান প্রবীর সরকার, মাথাভাঙা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ রায় সহ অন্যান্যরা।

কোচবিহারের মাথাভাঙা ১ ব্লকের বৈরাগির হাট গ্রাম পঞ্চায়েতের সাতগাছি এলাকায় হানা দিয়েছিল লেপার্ড। সেই হামলায় জখম হন ৫ জন। এই মুহূর্তে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। এবার তাঁদের দেখতে মাথাভাঙা মহকুমা হাসপাতালে এলেন স্থানীয় পুরসভার চেয়ারম্যান। সঙ্গে ছিলেন মাথাভাঙা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ অন্যান্যরা।

প্রসঙ্গত, রাজ্যের নানা প্রান্তে মাঝেমধ্যেই লেপার্ডের হামলার ঘটনা ঘটে। উত্তরবঙ্গেও প্রায় এই ধরণের ঘটনা ঘটার কথা জানা যায়। সম্প্রতি যেমন মাথাভাঙায় হানা দিয়েছিল লেপার্ড। আহত হন ৫ জন। এবার তাঁদের দেখতে হাসপাতালে ছুটে এলেন মাথাভাঙা পুরসভার চেয়ারম্যান, মাথাভাঙা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ রায় সহ অন্যান্যরা। আহতদের শারীরিক অবস্থার খোঁজ নিতে এসেছেন বলে জানান প্রবীরবাবু।

Previous post

Nadia News: শাড়ি ব্যবসায়ীদের পছন্দের ঠিকানা! ‘তাঁত শহর’ থেকে সস্তায় কিনে শুরু করতে পারেন ব্যবসা, পাইকারি-খুচরো দাম সহ খুঁটিনাটি জানুন

Next post

New Gold Vs Old Gold: পুরনো ও নতুন সোনার মধ্যে কি পার্থক্য রয়েছে ? দামে কি কোনও বদল হয় ?

Post Comment

You May Have Missed