‘সীমানা পেরিয়েও ওঁর গান…’! জুবিনের ‘জন্মদিন’, মন কাঁদল মমতার, পোস্ট টুইটারে
বেঁচে থাকলে মঙ্গলবার ১৮ নভেম্বর ৫৩ বছরের জন্মদিন পালন করতেন। কিন্তু মাসখানেক আগেই যে তিনি পরিবার, কাছের বন্ধু, ভক্তদের ছেড়ে পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। এখনও সে শোক কাটিয়ে উঠতে পারেনি ভারতের উত্তর পূর্বাঞ্চলের মানুষর। তিনি যে সেখানকার ‘রাজপুত্র’ ছিলেন। জুবিনের প্রথম জন্মবার্ষিকীতে আবেগে ভাসলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।
মাননীয়া মুখ্যমন্ত্রী মঙ্গলবার তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লিখলেন, ‘আজকে জুবিনের জন্মদিনে তাঁর স্মৃতিতে শ্রদ্ধা রইল। সঙ্গীতে তাঁর অবদান আমাদের মনে থাকবে সবসময়। এমনকি তাঁর গান সীমানা পেরিয়েও জনপ্রিয় ছিল।’ কদিন আগে জুবিনের পরিবারের সঙ্গে দেখা করতে যান গায়িকা জোজো। প্রয়াত বন্ধুর অসুস্থ বাবা আর স্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। আর এবার কাছের বন্ধুর জন্মদিনে অন্তরঙ্গ বন্ধু জিৎ গঙ্গোপাধ্যায় যাচ্ছেন অসমে।
সেপ্টেম্বরের শেষে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন। যেখানে তাঁর সঙ্গীত পরিবেশনা করার কথা ছিল। আর সেখানেই জলে ডুবে মৃত্যু হয় তাঁর। সিঙ্গাপুর পুলিশ ভারতীয় হাই কমিশনের কাছে গর্গের মৃত্যুর প্রাথমিক তথ্যসহ ময়নাতদন্ত প্রতিবেদনের একটি কপি শেয়ার করে। যেখানে স্পষ্ট করা হয়, স্কুবা মৃত্যুর করণ নয়।



Post Comment