Ananya Pandey | Janhvi Kapoor: জাহ্নবী অতীত! এবার অনন্যার প্রেমে হাবুডুবু খাচ্ছেন শিখর? ভাইরাল ছবি…

Ananya Pandey | Janhvi Kapoor: জাহ্নবী অতীত! এবার অনন্যার প্রেমে হাবুডুবু খাচ্ছেন শিখর? ভাইরাল ছবি…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউডের গ্ল্যাম গ্যাং আনন্যা পাণ্ডে, শানায়া কাপুর আর জাহ্নবী কাপুর সম্প্রতি তাঁদের এক বন্ধু দিয়া শ্রফ-এর বিয়েতে যোগ দেন। অনন্যা ইনস্টাগ্রামে সেই বিয়ের ঝলক শেয়ার করতেই চোখে পড়ে এক চমকপ্রদ মিল। তিনি অনিচ্ছাকৃতভাবেই জাহ্নবীর বয়ফ্রেন্ড শিখর পাহাড়িয়ার সঙ্গে টুইন করেছেন!

Add Zee News as a Preferred Source

ছবিগুলোর মধ্যে একটি স্লাইডে দেখা যায়, দু’জনেই পরেছেন বাদামী রঙের এমব্রয়ডারি করা পোশাক। মুহূর্তেই সেই ছবি ভাইরাল। আর সেখানে হাজির জাহ্নবীর মজার প্রতিক্রিয়া— ছ’নং স্লাইড।

নেটিজেনরা তখনই মজার ছলে জাহ্নবী-কে ট্যাগ করে লিখেছেন, ‘জাহ্নবী, আমি হলে সহ্য করতাম না!’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘ছ’নং স্লাইডে জাহ্নবীর ধাক্কা খাওয়া মুখ!’

আরও পড়ুন: সামান্থা-র ‘সিক্রেট অ্যালকেমিস্ট’! আসল সিক্রেট কি তবে রাজ?

যদিও অনন্যা ও শিখরের মিল পুরোপুরি কাকতালীয় বলেই ধারনা তাঁদের অনুরাগীদের এখন পর্যন্ত, তবে কটাক্ষ করতে কেউ পিছপা হচ্ছেন না। 

উল্লেখ্য, জাহ্নবী ও শিখর পাহাড়িয়ার প্রেমের গুঞ্জন নতুন নয়। দু’জনেই প্রকাশ্যে কিছু বললেও, তাঁদেরকে একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছে। জাহ্নবীর গলায় শিখরের নাম লেখা নেকলেসও ভাইরাল হয়েছিল। এমনকি কান চলচ্চিত্র উত্‍সবেও শিখরকে দেখা যায় জাহ্নবীর পাশে।

আরও পড়ুন: স্ক্রিনে ‘দ্য গার্লফ্রেন্ড’ থেকে অফস্ক্রিনে দ্য ব্রাইড – রশ্মিকা-বিজয়ের বিয়ের প্রস্তুতি এখন তুঙ্গে…

অন্যদিকে, অনন্যা এখন ব্যস্ত তাঁর নতুন রোমান্টিক ড্রামা ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’ ছবির প্রচারে, যেখানে কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। সিনেমাটি মুক্তি পাবে ২৫ ডিসেম্বর।

অন্যদিকে, জাহ্নবীকে আগামীতে দেখা যাবে তেলুগু অ্যাকশন ড্রামা ‘পেডি’ (Peddi) -তে, রাম চরণ ও শিবরাজকুমারের সঙ্গে। ছবিটি মুক্তি পাবে পরের বছর ২৭-এ মার্চ।



Post Comment

You May Have Missed