Venezuela Horrific Plane Crash: Viral Video: ভয়ংকর বিমান দুর্ঘটনা! টেক অফের পরেই আছড়ে পড়ল ফ্লাইট, নিমেষে আগুনে ঢেকে গেল ১৬০…মৃত্যু-হাহাকার…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা ভেনেজুয়েলায় (Venezuela)। মাটি ছেড়ে ওড়ার পরই শূন্যে উল্টে গেল বিমান। তার পর উল্টো অবস্থাতেই আছড়ে পড়ল মাটিতে। সঙ্গে সঙ্গে আগুনের গোলায় ঢেকে গেল চারিদিক। দুর্ঘটনার মুহূর্তের ওই ভিডিয়ো সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে, যা দেখে শিউরে উঠছেন সকলে। (Plane Accident News)
ভেনেজুয়েলার তাচিরা প্রদেশের মারামিলো বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটেছে। যে বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে, সেটি দুই ইঞ্জিন বিশিষ্ট Piper PA-31T1 বিমান। YV 1443 হিসেবে সরকারের খাতায় নথিভুক্ত। স্থানীয় সময় অনুযায়ী, বুধবার সকাল ৯টা বেজে ৫২ মিনিটে আকাশে ওড়ে বিমানটি। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আছড়ে পড়ে রানওয়েতে।
Dos personas murieron tras el accidente de una avioneta Piper PA-31T1 Cheyenne I, matrícula YV1443, que se estrelló este miércoles en el aeropuerto de Paramillo, en San Cristóbal, estado Táchira, Venezuela.
El siniestro ocurrió durante la maniobra de despegue pic.twitter.com/X0ziW08MiW
— Jorge Falcøn (@n_falc30168) October 23, 2025
ভেনেজ়ুয়েলার বিমানবন্দর থেকে উড়তে শুরু করেছিল ছোট বিমানটি। পরের মুহূর্তেই উল্টে গিয়ে রানওয়েতে মুখ থুবড়ে পড়ে। তার পরে দুই ইঞ্জিনের ওই বিমানে আগুন ধরে যায়। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন বিমানের দুই চালক।
ভিডিয়ো ফুটেজে দেখা গিয়েছে, রানওয়ে ধরে কিছু দূর ছুটে এসে মাটি ছেড়ে ওড়ে বিমানটি। কিন্তু খুব বেশি উঁচুতে উঠতে পারেনি। তার আগেই শূন্যে কাত হয়ে উল্টে যায় বিমানটি। সেই অবস্থাতেই সজোরে আছড়ে পড়ে মাটিতে। আর সঙ্গে সঙ্গেই তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে। আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় বিমানটিকে। তদন্তকারীদের একাংশের প্রাথমিক অনুমান, উড়ানের সময় বিমানটির টায়ার ফেটে গিয়েছিল। তার জেরেই এই বিপত্তি। তবে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
ভেনেজ়ুয়েলার ন্যাশনাল ইনস্টিটিউট অফ সিভিল এরোনটিকস (আইএনএসি) জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলবাহিনী। এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।বিমানের উপর নজরদারি সংস্থা ফ্লাইটরাডার২৪ বলছে, সাধারণ ভেনেজ়ুয়েলাতেই উড়ত ওই ছোট বিমান। সম্প্রতি পানামা এবং কিউবা গিয়েছিল।
দুর্ঘটনার পর বিমানের কিছু টুকরো প্রায় ছাই হয়ে যাওয়া অবস্থায় পড়ে থাকতে যায়। বিমানের মূল অংশও একেবারে চূর্ণবিচূর্ণ অবস্থায় পড়ে ছিল। আগুনে পুড়ে কালো হয়ে গিয়েছিল গোটা বিমান। ন্যাশনাল ইনস্টিটিউট অফ সিভিল এ্যারোনটিকস জানিয়েছে, দুর্ঘটনার প্রায় সঙ্গে সঙ্গেই জরুরি পরিষেবা বিভাগ ও দমকল ঘটনাস্থলে পৌঁছয়। বিমান দুর্ঘটনার তদন্ত করছে Junta Investigadora de Accidentes de Aviacion Civil (JIAAC).
Flightradar24 জানিয়েছে, বিমানটি ভেনিজুয়েলার মধ্যেই এতদিন উড়ত। অতি সম্প্রতি আন্তর্জাতিক উড়ান পরিষেবা শুরু করেছিল। পানামা এবং কিউবা উড়ে গিয়েছিল বিমানটি। বুধবারের দুর্ঘটনায় দুই বিমানকর্মী প্রাণ হারিয়েছেন বলে জানা যাচ্ছে। তবে দুর্ঘটনায় ঠিক কত ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও অস্পষ্ট।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)



Post Comment