ধারাবাহিক থেকে প্রেম-বিয়ে, ৩ বছর পরেই বিচ্ছেদ! ফের বিয়ের পিঁড়িতে সেই নায়ক
তিনি ছিলেন ধারাবাহিকের নায়ক, আর তাঁর প্রেয়সী অভিনয় করতেন খল চরিত্রে। তবে প্রেম হয়ে যায় নায়ক আর খলনায়িকার মধ্যেই। সেখান থেকেই বিয়ে, সংসার। কিন্তু কয়েক বছরের সংসারের ইতি হয় বিচ্ছেদে। দ্বিতীয়বার সম্পর্কে বাঁধা পড়লেন এই নায়ক।

কথা হচ্ছেন, নন্দীশ সান্ধুকে নিয়ে। একটা সময়ে, ‘উত্তরণ’ ধারাবাহিকে ‘বীর’-এর চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন নন্দীশ। সেই ধারাবাহিক করতে গিয়েই তাঁর আলাপ হয় রশ্মি দেশাইয়ের সঙ্গে। সেখান থেকে প্রেম এবং তারপরে ৭ পাকে বাঁধা পড়েন নন্দীশ আর রশ্মি।

২০১২ সালে বিয়ে হয় নন্দীশ আর রশ্মির। সুখেই সংসার করছিলেন তাঁরা, কিন্তু কয়েক বছর পর থেকেই শুরু হয় সমস্যা। ৩ বছর পর বিচ্ছেদ হয়ে যায় নন্দীশ ও রশ্মির। অনুরাগীরা বেশ পছন্দ করতেন তাঁদের জুটিকে। নন্দীশ আর রশ্মির বিচ্ছেদে অনুরাগীরাও খুব আহত হয়েছিলেন।

তবে প্রত্যেকের জীবনই বদলায়। রশ্মির সঙ্গে বিচ্ছেদের দীর্ঘদিন পরে, নন্দীশ সম্পর্কে জড়ান অভিনেত্রী কবিতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় নন্দীশ শেয়ার ও করে নিয়েছিলেন কবিতার সঙ্গে তাঁর সম্পর্কের কথা।

কিন্তু সেপ্টেম্বর মাসের ৫ তারিখে যে নন্দীশ ও কবিতা বাগদান সেরেছেন, সেই কথা তখনই প্রকাশ্যে আনেননি তাঁরা। অক্টোবর মাসের মাঝামাঝি, বাগদানের ছবি শেয়ার করে নিয়েছেন নন্দীশ।

আংটি বদল করে বাগদান সেরেছেন নন্দীশ ও রশ্মিকা, সাক্ষী ছিল গোটা পরিবার। দুই পরিবারের উপস্থিতিতে, সবার সম্মতিতেই বাগদান সারেন এই জুটি। অভিনয় থেকেই তাঁদের আলাপ আর সেই আলাপ এবার গড়ায় বিয়ের পিঁড়িতে।

কবে আনুষ্ঠানিকভাবে বিয়ের পিঁড়িতে বসবেন নন্দীশ ও কবিতা, সেই কথা তাঁরা এখনও জানাননি। তবে নন্দীশের জীবনের নতুন এই অধ্যায়ে খুশি তাঁর অনুরাগীরা। অন্যদিকে রশ্মি অবশ্য নতুন করে আর কোনও সম্পর্কে জড়াননি।
Published at : 12 Oct 2025 11:23 PM (IST)



Post Comment