‘কলকাতা এখন আমার সেকেন্ড হোম…’, পুজো-প্ল্যান নিয়ে যা বললেন জয়া
সম্প্রতি কলকাতায় এসে সৌম্য বন্দ্যোপাধ্যায় এবং দেবলীনা দত্তের সঙ্গে মঞ্চ ভাগ করে নিলেন জয়া আহসান। গত ৭ সেপ্টেম্বর কলকাতায় এডভেন্ট এক্টর স্টুডিও প্রাইভেট লিমিটেড গ্লোবাল ইনফ্লুয়েঞ্জার এক্সিলেন্স অ্যাওয়ার্ড মঞ্চে উপস্থিত হওয়ার জন্য বাংলাদেশ থেকে উড়ে এসেছিলেন জয়া আহসান।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্নি নির্বাপন এবং জরুরি পরিষেবা প্রতিমন্ত্রী সুজিত বোস, বিখ্যাত কেরিয়ার কোচ তথা লেখক অভিষেক দে সরকার, জয়া আহসান, দেবলীনা দত্ত এবং সৌম্য বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: ফের ধারাবাহিকে ফিরতে চলেছেন শোলাঙ্কি, বিপরীতে থাকবেন কে?
আরও পড়ুন: ‘শতরূপে উত্তম’! উত্তম কুমারের ৩০টি অনবদ্য ছবি দেখতে পাবেন একসঙ্গে, কোথায়? রইল হদিশ
এই অনুষ্ঠানে এসে আপ্লুত জয়া জানান, এমন একটি অনুষ্ঠানে যোগদান করতে পেরে তিনি খুবই খুশী। এরপরই দুর্গাপুজো উপলক্ষে সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানান তিনি। সকলের সঙ্গে ভাগ করে নেন পুজোর প্ল্যানিং।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইনফ্লুয়েন্সারদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে জয়া বলেন, ‘একটি ছবি যখন মুক্তি পায় তখন সেই ছবিটির জনপ্রিয়তার নিরিখ কিছুটা ঠিক করে দেয় এই ইনফ্লুয়েন্সাররা। কনটেন্ট ক্রিয়েটররা যে ভিডিয়ো তৈরি করেন তাতে কিন্তু আখেরে ছবিরই ভালো হয়।’
নিরঞ্জনের প্রসঙ্গ উঠলে জয়া বলেন, ‘আমি ভীষণ আনন্দিত যে অনেক প্রতিভা ধীরে ধীরে উঠে আসছে সামনে। আমি মনে করি একজন মানুষের প্রতিভা না থাকলে সে কনটেন্ট ক্রিয়েটার হতে পারে না। একটি সাবজেক্ট বেছে সেটিকে সবার সামনে উপস্থাপনা করাও বিরাট প্রতিভার বিষয়।’
আরও পড়ুন: বন্ধু ঋতুর জন্মদিনে আবেগপ্রবণ প্রসেনজিৎ, পরিচালকের স্মরণে কী বললেন রাম কমল?
আরও পড়ুন: ‘খুব হিংসে হয়েছিল…’, কোন সিনেমায় অভিনয় না করার আক্ষেপ রয়েছে দেবের?
জয়া আরও বলেন, ‘পুজোর সময় কলকাতা আমি খুব মিস করি। এমনিতেও কলকাতা এখন আমার সেকেন্ড হোম। তাই পুজোর সময় আমি এখানেই কাটাতে বেশি ভালোবাসি। এবারেও এখানে থাকব আমি।
উল্লেখ্য, ‘ডিয়ার মা’ হোক অথবা ‘পুতুল নাচের ইতিকথা’, একের পর এক ছবিতে অসাধারণ অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন জয়া। আগামী বছর শুরু হতে চলেছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘অর্ধাঙ্গিনী ২’ ছবির কাজ। সব মিলিয়ে এই মুহূর্তে দুই বাংলার অন্যতম প্রিয় অভিনেত্রী জয়া এখন সদা ব্যাস্ত অভিনেত্রী।
প্রসঙ্গত, এই অনুষ্ঠানে রংমিলান্তি পোশাকে সেজেছিলেন দেবলীনা-সৌম্য। দেবলীনা পরেছিলেন একটি সাদা রঙের শাড়ি, অন্যদিকে সৌম্য সেজেছিলেন সাদা রঙের পাঞ্জাবীতে।



Post Comment