Nadia News: নবদ্বীপের স্নান করতে এসে জলে তলিয়ে গেল দুই ভাই, ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা বাহিনী

Nadia News: নবদ্বীপের স্নান করতে এসে জলে তলিয়ে গেল দুই ভাই, ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা বাহিনী

Last Updated:

বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে চারজন যুবক নবদ্বীপে আসেন ভাগীরথী নদীতে স্নান করতে

ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা দফতর
ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা দফতর

নবদ্বীপ: আবারও ভাগীরথী নদীতে দুর্ঘটনা, স্নান করতে নেমে জলে তলিয়ে গেল দুই ভাই। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে নবদ্বীপের শ্রীবাস অঙ্গন ঘাট এলাকার। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে চারজন যুবক নবদ্বীপে আসেন ভাগীরথী নদীতে স্নান করতে।

ভরা দুপুরে অনেকেই স্নান করছিলেন ওই ঘাটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎই দেখা যায় চারজন যুবক জলে হাবুডুবু খাচ্ছেন। তৎক্ষণাৎ স্থানীয় যুবকেরা সাঁতরে তাদের দিকে যান, কোনওরকমে দু’জন যুবককে টেনে নিয়ে আসা হয় ডাঙ্গায়। কিন্তু বহু চেষ্টার পরও অন্য দু’জন যুবককে পাড়ে আনা যায় না,মুহূর্তের মধ্যে তাঁরা জলে তলিয়ে যায়।

জানা গিয়েছে ওই দুই যুবক সম্পর্কে ভাই। মাজদিয়ার কাপড়ের ব্যবসায়ী নিতাই বিশ্বাসের ছেলে।  খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ-প্রশাসনকে। ঘটনাস্থলে আসে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। নামানো হয় ডুবুরি, তল্লাশি চালানো হচ্ছে। বিকেল চারটে নাগাদও দুই যুবককে খুঁজে পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।

ইতিমধ্যেই ঘটনাস্থলে ভিড় করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা জানাচ্ছেন, গত বছরও পয়লা বৈশাখের দিন শ্রীবাস অঙ্গন ঘাটের পাশের ঘাটে স্নান করতে নেমে তলিয়ে যান দুই ছাত্র। এ’বছরও পরপর দুটি যুবকের তলিয়ে যাওয়াতে শোকস্তব্ধ পরিবারের পাশাপাশি স্থানীয়রাও।

Mainak Debnath

Next Article

Durga Puja 2025: বাকি ১৫০ দিন…! কল্যাণীতে এবারেও দুর্গাপুজোয় একের পর এক ধামাকা! ‘এই’ কমিটির ভাবনা সেরার সেরা

Previous post

Calcutta High Court: সমস্ত জনস্বার্থ ও পুলিশ আপিল মামলা ছেড়ে দিলেন প্রধান বিচারপতি! কলকাতা হাইকোর্টে বেনজির ঘটনা, ‘আসল’ কারণ কি কাঁথির সম্মেলন?

Next post

Election Commission: ছাব্বিশে আর ভুয়ো ভোটার থাকবে না? মৃতদের সরাতে বেনজির পদক্ষেপ কমিশনের!

Post Comment

You May Have Missed