Bama Kali Visarjan: শান্তিপুরে বামাকালীর বিসর্জন নৃত্যে ছন্দপতন, সাং ভেঙে দেড় মিনিটেই শেষ অনুষ্ঠান, ভক্তদের কাছে ক্ষমাপ্রার্থী উদ্যোক্তারা
শান্তিপুরের ঐতিহ্যবাহী, জাগ্রত বড়বাজারের বামাকালী মায়ের বিসর্জন নৃত্য ঘিরে তৈরি হল নজিরবিহীন পরিস্থিতি। উপচে পড়া ভিড় সামলাতে, পুলিশ এবং প্রশাসনের তরফে নিরাপত্তা নিয়ে ছিল সাংঘাতিক করাকড়ি, তার জন্যই চিরাচরিত বেশ কিছু রীতিনীতিতে বদল আনতে হয়েছিল। আর সেই পরিকাঠামোর পরিবর্তনের জেরেই বামাকালীর নাচ শুরুর কিছুক্ষণের মধ্যে ভেঙে যায় বাঁশের কাঠামো, স্থানীয়ভাবে যাকে বলা হয় সাং। ফলে প্রথামাফিক দীর্ঘ নৃত্যের বদলে মাত্র দেড়-দুই মিনিটের সংক্ষিপ্ত নৃত্য পর্ব শেষ করেই প্রতিমা নিরঞ্জনের জন্য একপ্রকার বাধ্য হন উদ্যোক্তারা। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
Post Comment