নিউটাউনে বেসরকারি হাসপাতালে ভাঙচুর, কর্মীদের মারধর, অভিযোগ স্থানীয় প্রোমোটার ও তাঁর সঙ্গীদের বি
আবির দত্ত, কলকাতা : নিউটাউনে বেসরকারি হাসপাতালে ভাঙচুর। হাসপাতালের কর্মীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ। আর এই অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রোমোটার এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। মঙ্গলবার গভীর রাতে যাত্রাগাছির উজ্জীবন মাল্টি স্পেশালিটি হাসপাতালে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় প্রোমোটার সঞ্জিত বিশ্বাস ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে ভাঙচুর ও হাসপাতালের কর্মীদের মারধর করার অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। এর পাশাপাশি প্রোমোটার ও তাঁর দলবল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের বাইরে বার করে দেয় বলেও অভিযোগ। আরও অভিযোগ, এরপর হাসপাতালের গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। নিয়ম মেনে তৈরি হওয়া হাসপাতালে হামলা হওয়ায় যথেষ্ট আতঙ্কিত হাসপাতালের কর্তৃপক্ষ। তবে সব অভিযোগ অস্বীকার করে প্রোমোটারের দাবি, তিনি হাসপাতালের থেকে টাকা পান। ভাঙচুরের পর এলাকায় যায় নিউটাউন থানার পুলিশ।
তৃণমূলের পার্টি অফিসে প্রচুর টাকার হদিশ, অভিষেকের PA সুমিতকে জেরা করে মিলল বাণ্ডিল বান্ডিল নোট
অভিযোগ মঙ্গলবার রাতে নিউটাউনের ওই বেসরকারি হাসপাতালে ঢুকে হামলাকারীরা তালা ঝুলিয়ে দেওয়। রোগীদের মাথায় আগ্নেয়াস্ত্র ধরার অভিযোগও উঠেছে। হাসপাতালে থাকা কর্মীদের মারধর করার অভিযোগও উঠেছে হামলাকারীদের বিরুদ্ধে। গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ বেশ কিছু দুষ্কৃতী ঢোকে নিউটাউনের যাত্রাগাছির ওই বেসরকারি হাসপাতালে। এরপর হাসপাতালের জরুরি বিভাগ, রোগীদের পরিবারের জন্য অপেক্ষা করার জায়গা, ডাক্তারদের বসার জায়গা, হাসপাতালের অফিস – সর্বত্র ভাঙচুর চালানো হয়। লন্ডভন্ড করা হয় হাসপাতালের রিসেপশনেও। অভিযোগ হামলাকারীরা, রোগীদের বেড ভাঙচুর করেছে। এমনকী আইসিইউ-তেও তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে হামলাকারীদের বিরুদ্ধে। এর পাশাপাশি আরও অভিযোগ, রাতের অন্ধকারে হাসপাতালে ঢুকে হামলাকারীরা হাসপাতালে সেই সময় থাকা কর্মীদের মারধর করেছে, RMO-কেও মারধরের অভিযোগ উঠেছে। রোগীর পরিবারের যাঁরা সেই সময় হাসপাতালে অপেক্ষারত ছিলেন, তাঁদেরও বাধ্য় করা হয়ে যাতে তাঁরা হাসপাতাল থেকে বেরিয়ে যান।
নিউটাউনের যাত্রাগাছির বেসরকারি হাসপাতাল ‘উজ্জীবন মাল্টি স্পেশালিটি’- র ডিরেক্টর প্রবীর মুখোপাধ্য়ায় জানিয়েছেন এই ঘটনায় তাঁরা অত্যন্ত আতঙ্কিত। নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁর অভিযোগ, শাসকদলের সঙ্গে যোগ আছে হামলাকারীদের। হাসপাতালে ভাঙচুরের ঘটনায় এলাকার প্রোমোটার সঞ্জিৎ বিশ্বাসের নাম জড়িয়েছে। যদিও তাঁর দাবি, তিনি কিছু করেননি। উল্টে তাঁর অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষ নিজেরাই এসব করেছে। এর পাশাপাশি এই হাসপাতালকে অবৈধ বলেও তকমা দিয়েছেন ওই প্রোমোটার। হাসপাতালের ম্যানেজারের তরফে জানানো হয়েছে যে এই ভাঙচুর এবং মারধরের ঘটনায় ইতিমধ্যেই নিউটাউন থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।
CM Suvendu Adhikari : ‘পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে’, পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী
Post Comment