অনবদ্য অর্শদীপ, ব্রার নিলেন তিন উইকেট, দুশোর গণ্ডি পার করার আগেই অল আউট নিউজ়িল্যান্ড
অকল্যান্ড: পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ়ে যশপ্রীত বুমরার অভাব হাড়ে হাড়ে টের পেয়েছে ভারতীয় দল। ম্যাচের পর ম্যাচ ভারতের বিরুদ্ধে বড় রান তুলেছে নিউজ়িল্যান্ড (NZ vs IND)। হালে ওয়ান ডে ক্রিকেটেও ভারত প্রচুর রান দিয়েছে। এমন পরিস্থিতিতে কিউয়িদের বিরুদ্ধে বুমরাহীন ভারতীয় বোলিং আক্রমণ নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন। তবে প্রথম ওয়ান ডে ম্য়াচে অন্তত সেইসব সংশয় দূর করতে সক্ষম হলেন ভারতীয় বোলাররা।
শেষের দিকে ব্যাট চালালেন ব্লেয়ার টিকনার। তিনি ৩৪ রানের ইনিংস খেললেন। শেষ উইকেটে ৩৯ রান উঠল। তবে তাও দু’শোর গণ্ডি পার করতে পারল না কিউয়িরা। ১৮৫ রানেই অল আউট হয়ে গেল নিউজ়িল্যন্ড। কিউয়িদের বিরুদ্ধে আগুন ঝরালেন ভারতীয় ফাস্ট বোলাররা, আরও ভাল করে বলল অর্শদীপ সিংহ এবং গুরুনুর ব্রার (Gurnoor Brar)। এই দুই তারকার সুবাদেই মূলত নিউজ়িল্যান্ডের ইনিংস অল্প রানের মধ্যে গুটিয়ে দিতে সক্ষম হল ভারত। ইনিংসে চার উইকেট নিলেন অর্শদীপ সিংহ (Arshdeep Singh)। তিন উইকেট এল ব্রারের ঝুলিতে।
Post Comment