Kali Puja 2026: কালীপুজোর আগে বাজার মাতাচ্ছে ডিজিটাল চাঁদমালা! সাবেকি সাজকে টেক্কা দিয়ে কাটোয়ায় নতুন ট্রেন্ড

Last Updated:

Kali Puja 2026: কালীপুজোর আগে পূর্ব বর্ধমানের কাটোয়া শহরের বাজারে সাবেকি সাজকে টেক্কা দিয়ে জনপ্রিয় হয়ে উঠেছে ডিজিটাল চাঁদমালা। কম দাম ও অভিনব ডিজাইনের কারণে এই নতুন সংযোজন নজর কাড়ছে ক্রেতাদের।

+

News18

কাটোয়া, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: কালীপুজো মানেই প্রতিমার সাজে চাই নজরকাড়া আয়োজন। দেবীর অঙ্গসজ্জায় চাঁদমালার ব্যবহার দীর্ঘদিনের। তবে সময়ের সঙ্গে বদলেছে সেই সাজের ধরনও। শোলার তৈরি সাবেকি চাঁদমালার পাশাপাশি এখন বাজারে জনপ্রিয় হয়ে উঠেছে ডিজিটাল চাঁদমালা। ফটোপ্রিন্টের মাধ্যমে তৈরি নানা রঙের নকশা ও দেবদেবীর ছবি দিয়ে সাজানো এই চাঁদমালা ঘিরেই কালীপুজোর আগে জমে উঠেছে পূর্ব বর্ধমানের কাটোয়া শহরের দশকর্মা সামগ্রীর বাজার।কম দাম এবং অভিনব ডিজাইনের কারণে ক্রেতাদের নজর কাড়ছে এই নতুন সংযোজন।

বিক্রেতা সার্ত্তকি মুখার্জি বলেন, “দু’বছর ধরে এই ডিজিট্যাল চাঁদমালা বেশ ভালই বিক্রী হচ্ছে, এবছর চাহিদাটা অনেকটাই বেশি। ক্রেতারা দোকানে এসে এই ডিজিট্যাল চাঁদমালা পছন্দ করে কিনে নিয়ে যাচ্ছেন।”একসময় শোলা, জরি, চুমকি, মখমল কিংবা পুঁতির কারুকাজেই তৈরি হত চাঁদমালা। কিন্তু এখন সেই পরিচিত অলঙ্কারেই যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া।

আরও পড়ুন-উল্কার গতিতে উত্থান, গায়ক থেকে মন্ত্রী, মমতার ঘনিষ্ঠ শিল্পী ইন্দ্রনীল সেনের পড়াশোনা কতদূর জানেন?

ক্রেতা প্রিয়ব্রত রুদ্র বলেন, “আমার বাড়ির পুজোর জন্য এই দশকর্মা দোকানে এসে বিভিন্ন জিনিসের পাশাপাশি এই ডিজিটাল চাঁদমালা নিলাম। বেশ ভাল লাগলো, আরও বিভিন্ন ধরনের নতুন নতুন ডিজাইনের চাঁদমালা রয়েছে।”সাবেকি চাঁদমালার পাশাপাশি এ বছর ডিজিটাল চাঁদমালার বিক্রি বেশ ভাল। পুজোর মরশুমে ক্রেতাদের পছন্দের এই বদল ব্যবসায়ীদের কাছেও নতুন সম্ভাবনা তৈরি করেছে। একদিকে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা পুজোর ঐতিহ্য, অন্যদিকে আধুনিক প্রযুক্তির অভিনবত্ব, দুইয়ের মেলবন্ধনেই এবার কালীপুজোর বাজারে আলাদা জায়গা করে নিচ্ছে ডিজিটাল চাঁদমালা। দেবীর সাজে নতুনত্ব আনতে তাই কাটোয়ার বাজারে ক্রেতাদের ভিড় বাড়ছে এই বাহারি অলঙ্কারের দোকানগুলিতে।

Previous post

Bigg Boss Bangla | বিগ বস বাংলায় দাদার দরবার থেকে এবিপি আনন্দে এক্সক্লুসিভ সৌরভ গঙ্গোপাধ্যায়

Next post

River Drowning Incident: সংসারের হাল ধরতে নির্মাণ শ্রমিকের কাজ শুরু করেছিল, চোরাবালিতে পা আটকে সব শেষ! স্কুলছাত্রের মর্মান্তিক পরিণতি

Post Comment

You May Have Missed